Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক অভ্যুত্থানের সেই নেতাই মালিতে অন্তর্বর্তী প্রেসিডেন্ট
আন্তর্জাতিক

অভ্যুত্থানের সেই নেতাই মালিতে অন্তর্বর্তী প্রেসিডেন্ট

By জুমবাংলা নিউজ ডেস্কMay 29, 2021Updated:May 29, 20212 Mins Read

অভ্যুত্থানের সেই নেতাই মালিতে অন্তর্বর্তী প্রেসিডেন্ট

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: মালির সাংবিধানিক আদালত দেশটির সাম্প্রতিক অভ্যুত্থানের নেতা আসিমি গোইটাকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেছে৷ গত বছর আগস্টে তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাকার কেইটার বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানেও নেতৃত্বে ছিলেন তিনি৷ খবর ডয়চে ভেলে’র।

চলতি সপ্তাহে, মালিতে নতুন করে সামরিক অভ্যুত্থানেরনেতৃত্ব দেন গোইটা৷ অভ্যুত্থানের আগে, তিনি দেশটির উপ-রাষ্ট্রপতি ছিলেন৷

মালির রাজধানী বামাকোতে অবস্থিত সাংবিধানিক আদালত আসিমি গোইটার নাম অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা করলে সেই পদের শপথ নেন গোইটা৷

এর আগে, গত বছর আগস্টেতৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাকার কেইটার বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানেও নেতৃত্বে ছিলেন গোইটা৷ সেই সময় প্রেসিডেন্ট হন সদ্য অপসারিত বাহ এন-দাও৷ সোমবার গোইটার নির্দেশে এন-দাও ও প্রধানমন্ত্রী মোক্তার ওউয়ানে গ্রেপ্তার হন৷

বুধবার গ্রেপ্তার হওয়া দুই নেতাই পদত্যাগ করেন ও মুক্তি পান৷

শুক্রবার মালির শীর্ষ আদালত জানায় দেশে নেতৃত্বের সর্বোচ্চ আসনে, অর্থাৎ প্রেসিডেন্ট পদে বসবেন গোইটা৷ ‘‘অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসাবে রাষ্ট্রের প্রধান” হবেন গোইটা এবং ‘‘রাষ্ট্রের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হওয়া নিশ্চিত” করবেন তিনি, জানায় আদালত৷

ইকোওয়াসেরসাথেগোইটারবিরোধ

এন’দাও ও ওউয়ানের অপসারণ নতুন করে মালির গণতান্ত্রিকীকরণে আঘাত হেনেছে৷ ফেব্রুয়ারিতে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হয়নি৷

গোইটার নেতৃত্বকে ইকোওয়াস বা ইকোনমিক কমিউনিটি অফ ওয়েস্ট আফ্রিকান ষ্টেটস ভালো চোখে দেখছে না৷ ইকোওয়াসের পরামর্শ ছিল গত অভ্যুত্থানের পরেই ক্ষমতা হস্তান্তর করে গণতান্ত্রিক সরকার গঠনের পক্ষে৷

গত অক্টোবরে ইকোওয়াসের সাথে মালির একটি সমঝোতা হয়৷ সে অনুযায়ী, দেশটিতে কোনো ভাবেই উপ-রাষ্ট্রপতির হাতে ক্ষমতা তুলে দেওয়া যাবে না৷

কিন্তু শুক্রবার ইকোওয়াসের সদস্য রাষ্ট্রগুলির প্রধানদের একটি বৈঠকের পরেই মালির আদালত সিদ্ধান্ত ঘোষণা করে৷

গত কয়েক মাস ধরে মালিতেসামরিক শাসন চলছে৷ এতে প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে ‘ইসলামিস্ট‘ বিদ্রোহী গোষ্ঠীদের সরানোর প্রক্রিয়া৷

নতুন প্রধানমন্ত্রী

শুক্রবার গোইটা জানান, আগামী কয়েক দিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন তিনি৷ এই পদে একজন বলিষ্ঠ নেতাকে দেখতে চান বলেও উল্লেখ করেন গোইটা৷

তিনি বলেন, ‘‘আগামী কয়েকদিনের মধ্যে যিনি প্রধানমন্ত্রী হবেন, তিনি বিভিন্ন গোষ্ঠীগুলোর সাথে আলোচনা করবেন৷”

নতুন নেতৃত্বকে রাশিয়ার আহ্বান

এন’দাও ও ওউয়ানের মুক্তিকে সাধুবাদ জানিয়েছে রাশিয়া৷ এছাড়া, দেশটির বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর সাথে আলোচনা করার পরামর্শ দিয়েছে রাশিয়া৷

শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘‘মালিতে সংহতি ও স্থিতিশীলতার পরিবেশ আনতে আমরা সব রাজনৈতিক গোষ্ঠীদের আলোচনার মাধ্যমে সমাধান বেছে নিতে আহ্বান জানাচ্ছি৷”

মালির পরিস্থিতিকে খতিয়ে দেখছে বলেও জানিয়েছে তারা৷ দেশটির নেতৃত্বকে ইকোওয়াসের সাথে সংঘবদ্ধভাবে কাজে ফেরারও আহ্বান জানিয়েছে রাশিয়া৷

এর আগে, সামরিক বাহিনী ও রাশিয়ার পক্ষের মালির সমর্থকরা মালির রাজপথে অবস্থান নেন ৷ ফ্রান্সের বিরুদ্ধে স্লোগান ছাড়াও মিছিলে তারা রাশিয়ার পক্ষে স্লোগান দেন৷

সোভিয়েত যুগ থেকেই আফ্রিকার বিভিন্ন দেশে রাশিয়ার প্রভাব রয়েছে৷ এর আগে, ইকোওয়াস ও আফ্রিকান ইউনিয়নের মতো রাশিয়াও মালিকে আহ্বান জানিয়েছিল ‘গণতান্ত্রিক নির্বাচনের’ দিকে হাঁটতে৷

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

June 24, 2026
Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

June 24, 2026
জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

June 24, 2026

Latest News

বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

ভিসা নীতি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

জাহাজ

হরমুজ নিয়ে অগ্রগতি হলেও এখনো আটকা শত শত জাহাজ

ট্রাম্প

ইরান ‘ঠিকঠাক আচরণ’ না করলে কঠোর ব্যবস্থা : ট্রাম্প

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa