
ওই রিপোর্টে বলা হয়েছে, ২০১৪ সাল থেকে মোট ২২ হাজার তিনশ ৭১ জন ভারতীয় যুক্তরাষ্ট্রে আশ্রয় চেয়ে আবেদন জানিয়েছেন। এনএপিএ-এর সভাপতি সতনাম সিং চাহল জানান, এর মধ্যে ছয় হাজার নয়শ ৩৫ জন নারী ও ১৫ হাজার চারশ ৩৬ জন পুরুষ।
তিনি আরো জানিয়েছেন, এর জন্য যুক্তরাষ্ট্রে আসা বহু ভারতীয় ব্যক্তিগত আইনজীবী নিয়োগ পর্যন্ত করছেন। যারা বিপুল অর্থের বিনিময়ে তাদের নাগরিকত্ব দেওয়ার কাজ করছেন। এমনকি এর জন্য অনেকে বহু মাস মার্কিন মুলুকে কাজ করার অধিকার পর্যন্ত হারাচ্ছেন।
গত মাসেই মেক্সিকো থেকে তিনশ ১১ জন ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছিল বেআইনিভাবে অনুপ্রবেশের অভিযোগে। যাতে একজন নারীও ছিলেন। ২০১৭ সালে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই একের পর এক আবেদন জমে পাহাড় হয়েছে।
যার সংখ্যা বর্তমানে পাঁচ লাখ ৪২ হাজার চারশ ১১। চলতি বছরের সেপ্টেম্বর মাসে যা গিয়ে দাঁড়ায় ১০ লাখ ২৩ হাজার সাতশ ৬৭টি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



