Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক ২৪ বছর পর ফুটলো ফুল, সুবাসের বদলে বের হচ্ছে পচা মাংসের গন্ধ!
Suggest Entertainment News আন্তর্জাতিক

২৪ বছর পর ফুটলো ফুল, সুবাসের বদলে বের হচ্ছে পচা মাংসের গন্ধ!

By Sibbir OsmanAug 18, 2022, 2:42 AM Asia/DhakaUpdated:Aug 18, 2022, 2:42 AM Asia/Dhaka3 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: সুবাস নয়, এ ফুলের পরিচিতি তার দুর্গন্ধের জন্য ৷ এর পোশাকি নাম কর্পস ফ্লাওয়ার বা শবফুল। এই ফুলের গন্ধ পচা মানবদেহের মতো। তবে তার পরও হাজার হাজার মানুষ এক বার তার কাছে যেতে চায়।

আকার ও আকৃতির জন্য এই ফুলের আর এক নাম পেনিস প্ল্যান্ট। প্রস্ফুটিত এই ফুলের দিকে তাকালে এক ঝলকে মনে হয় পুরুষাঙ্গের কথা। এই ফুল খুবই বিরল।

নেদারল্যান্ডসে প্রায় ২৪ বছরের মধ্যে এই প্রথম ফুটেছে বিরল প্রজাতির পেনিস প্ল্যান্ট। ইউনিভার্সিটি অব লেইডেনের বোটানিক্যাল গার্ডেনে সাড়ে ছয় ফুট লম্বা একটি পেনিস প্ল্যান্ট গাছে ফুলটি ফুটেছে। এর আগে সর্বশেষ ১৯৯৭ সালে লেনডেন হটার্স বোটানিক্যাল গার্ডেনে পেনিস প্ল্যান্টে ফুল ফোটার ঘটনা ঘটেছিল।

পেনিস প্ল্যান্ট বিরল প্রজাতির একটি গাছ এবং এতে একবার ফুল ফুটতে ২০ বছর বা তারও বেশি সময় লাগতে পারে। চুরুটের মতো গাছের আকার এবং অস্বাভাবিক গঠনের ফুলের কারণে এটি পেনিস প্ল্যান্ট হিসেবে পরিচিত। তবে এর বৈজ্ঞানিক নাম আমোরফোফ্যালাস ডেকাস-সিলভি। লেইডেনের বোটানিক্যাল গার্ডেনের ওয়েবসাইটে বলা হয়েছে, ইউরোপের ইতিহাসে এ নিয়ে মাত্র তৃতীয়বারের মতো পেনিস প্ল্যান্ট গাছে ফুল ফোটার ঘটনা ঘটল।
ফুল
ইন্দোনেশিয়া ও জাভা অঞ্চল এই গাছের আদি উৎপত্তিস্থল। নির্দিষ্ট পরিবেশ দরকার হয় বলে গাছটির পরিচর্যা করা অত্যন্ত কঠিন। আর কোনোভাবে গাছের পরিচর্যা করা গেলেও ফুল ফোটার ঘটনা খুবই বিরল।

ইউনিভার্সিটি অফ লেইডেনের বোটানিক্যাল গার্ডেনে ২০১৫ সালে গাছটি রোপণ করেন এক স্বেচ্ছাসেবক। গাছটিতে ১০ বছরে সাধারণত একবার ফুল ফোটে। তবে ছয় বছরের অপেক্ষা শেষে গত সেপ্টেম্বরে ফুল ফুটোর আভাস পান বোটানিক্যাল গার্ডেনের কর্মীরা। অবশেষে ফুলের দেখা পাওয়া যায় গত ১৯ অক্টোবর। এরপর মাত্র কয়েকদিন টিকে ছিল ফুলটি।

আমোরোফ্যালাস ডেকাস-সিলভি পেনিস প্ল্যান্ট হিসেবে পরিচিত তিনটি গাছের একটি। একই প্রজাতির আরেকটি গাছ আমোরফোফ্যালাস টাইটেনিয়াম পরিচিত কর্পস ফ্লাওয়ার বা শব ফুল হিসেবে।

হোর্টাস বোটানিকাস অফ লেইডেনের এক ইন্সটাগ্রাম পোস্টে দেখা যায়, সাড়ে ছয়ফুট উচ্চতার শক্তভাবে খাড়া পেনিস প্ল্যান্টের কান্ডে ১.৬ ফুট লম্বা ফুল ফুটেছে। বিরল গাছটি দর্শনীয় হলেও ফুলের গন্ধ পচা মাংসের মতো।

বোটানিক্যাল গার্ডেনের ওয়েবসাইটে জানানো হয়, ‘স্ত্রী ফুল ফোটার পর তাপের কারণে স্প্যাডিক্স (ফুলের লম্বা আকৃতির অংশ) থেকে এক ধরনের পচা গন্ধ বের হয় যা পচনশীল মাংসের মতো। মাছি বা অন্যান্য পরাগবাহী কীট এ গন্ধে আকৃষ্ট হয়ে কাছে ছুটে আসে। এরা গাছ থেকে পরাগ অন্য আমোরোফ্যালাস ডেকাস-সিলভি গাছে নিয়ে যায়।’

ওয়েবসাইটে আরও বলা হয়, ‘আমোরোফ্যালাস ডেকাস-সিলভি গাছটি খুবই দুর্লভ ও খুব বেশি বোটানিক্যাল গার্ডেনে এটি নেই। এ কারণে এতে ফুল দেখতে পাওয়া বিশেষ এক অভিজ্ঞতা। বছরের পর বছর গাছে যখন ফুল থাকে না তখন এর শিকড়ে খাদ্য জমা হয় এবং শুধু পাতার জন্ম দিয়ে শক্তি সঞ্চয় করে। ফুল ফোটার পর পাতা জন্মানোর চক্র আবার শুরু হয়।’

গাছটির কারণে বোটানিক্যাল গার্ডেনে অনেক দর্শক এসেছেন বলে জানান সেখানকার গ্রিনহাউস ম্যানেজার রকির ফন ফুখট। তিনি নেদারল্যান্ডসের সংবাদমাধ্যম ওমরেপ ওয়েস্টকে বলেন, ‘অ্যামোরফোফ্যালাস মানেই হচ্ছে আকৃতি ছাড়া পুরুষাঙ্গ। একটু কল্পনা করলেই গাছে একটি পুরুষাঙ্গ দেখা সম্ভব। এর একটা লম্বা দেহ আছে যার ওপরে শিরাযুক্ত একটি অ্যারাম রয়েছে। আর মাঝখনে একটা সাদা ও মোটা স্প্যাডিক্স আছে।’

এই গাছ দর্শনীয় হলেও এর ফুলের গন্ধ পচা মাংসের মতো।

গামলা ভর্তি ভাত একাই খেয়ে তুমুল ভাইরাল যুবক

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
তুলসি গ্যাবার্ড

পদত্যাগ করছেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড

May 23, 2026, 4:29 PM Asia/Dhaka
চীনে কয়লা খনি

চীনে কয়লা খনিতে বিস্ফোরণ : ৯০ জন নিহত, নিখোঁজ ৯

May 23, 2026, 4:25 PM Asia/Dhaka

ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক লিক আতঙ্ক, ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ

May 23, 2026, 2:04 PM Asia/Dhaka
Latest News
তুলসি গ্যাবার্ড

পদত্যাগ করছেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড

চীনে কয়লা খনি

চীনে কয়লা খনিতে বিস্ফোরণ : ৯০ জন নিহত, নিখোঁজ ৯

ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক লিক আতঙ্ক, ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ

পদত্যাগ করলেন তুলসি গ্যাবার্ড, নেপথ্যে কি ট্রাম্পের সঙ্গে মতবিরোধ?

গ্রিন কার্ড

গ্রিন কার্ড নিয়ে নতুন বার্তা দিল যুক্তরাষ্ট্র

বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’কে নিয়ে আসল ট্রাম্পকে খোঁচা দিল ইরান

দাম বাড়ানো হয়েছে

ভারতে তৃতীয় দফায় বাড়ল জ্বালানি তেলের দাম

গ্যাস বিস্ফোরণ

চীনে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

গ্রিন কার্ড

গ্রিন কার্ড পাওয়ার নিয়মে বড় পরিবর্তন আনল ট্রাম্প প্রশাসন

গায়িকাকে খুন

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় জনপ্রিয় গায়িকাকে খুন!

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp