Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ২৫টি ভিন্ন ভিন্ন ভাষায় ইসলামের প্রচার করছেন যে ইমাম
আন্তর্জাতিক ইসলাম

২৫টি ভিন্ন ভিন্ন ভাষায় ইসলামের প্রচার করছেন যে ইমাম

By জুমবাংলা নিউজ ডেস্কAugust 11, 2022Updated:August 11, 20222 Mins Read

আবরার আবদুল্লাহ : ইবরাহিম তাসদেমির। তুরস্কের ইজমির প্রদেশের ঐতিহাসিক ‘ঈসা বে’ মসজিদের ইমাম। মসজিদটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। দেশি-বিদেশি পর্যটক প্রায় পরিদর্শন করে মসজিদটি।

২৫টি ভিন্ন ভিন্ন ভাষায় ইসলামের পরিচয় তুলে ধরেন যে ইমাম
ছবি সংগৃহীত
Advertisement

আর সেই সুযোগে পর্যটকদের ইসলামের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চান ইমাম ইবরাহিম তাসদেমির। তিনি পর্যটকদের হাতে তুলে দেন একটি নোট। যাতে ইসলাম ও ইসলামের মৌলিক বিষয়গুলো তুলে ধরা হয়েছে। নোটটি প্রস্তুত করা হয়েছে তুর্কি, পর্তুগিজ, ইংলিশসহ ২৫টি ভিন্ন ভিন্ন ভাষায়।

ইবরাহিম তাসদেমির সাত বছর আগে ইমাম হিসেবে নিয়োগ পান। নিয়োগ পাওয়ার পর বিভিন্ন ভাষা, ধর্ম ও বর্ণের পর্যটকদের জন্য একটি কর্মপরিকল্পনা গ্রহণ করেন। তাঁর আতিথেয়তা শুরু হয় চকলেট ও সুগন্ধি দিয়ে। যা অতিথিদের সম্মান জানানোর ঐতিহ্যবাহী তুর্কি রীতি। এরপর কূশল বিনিময় শেষ করে তাঁর নোটটি পর্যটকের হাতে তুলে দেন। তাঁর নোটে অন্যান্য ধর্ম বিষয়ে কোরআন ও সুন্নাহর বক্তব্য তুলে ধরা হয়েছে। এরপর ইবরাহিম তাসদেমির একটি বুক শেলফের কাছে নিয়ে যান, যেখানে ২০ ভাষায় অনূদিত কোরআন রাখা হয়েছে। তিনি পর্যটকদের শুধু ইসলাম বিষয়ক নোট উপহার দেন না; বরং তারা যে ধর্মের অনুসারী সে ধর্মের গ্রন্থও উপহার দেন।

পর্যটকদের মধ্যে যারা আরো কিছু শিখতে চান, তিনি তাদেরকে মসজিদের সামনের একটি ঝরনার কাছে নিয়ে যান। তাদের অজু করিয়ে দেখান এবং নামাজ কিভাবে আদায় করে তাও দেখিয়ে দেন। পর্যটকরা যখন দেশে ফিরে তাসদেমিরের কাজের প্রশংসা করে চিটি লেখেন, তখন তাঁর মনে হয় তাঁর প্রচেষ্টা সফল। তুর্কি গণমাধ্যম আনাদুলু এজেন্সিকে তিনি বলেন, ‘আমি তাদের দেখাতে চাই ইসলাম কতটা সুন্দর। আমি ডাচ ও ইংলিশ ভাষায় কথা বলতে পারি। কারো মাতৃভাষায় কথা বলা হলে সে কতটা খুশি হয় তা লক্ষ্য করার মতো। তারা বিস্মিত হয় যখন একজন ইমাম তাদের মাতৃভাষায় কথা বলে। তারা যখন সন্তুষ্টি প্রকাশ করে, তখন আমি তাদের হাতে নোট তুলে দিই। ’

তিনি আরো জানান, অনেকে ঠিকানা নিয়ে যান এবং তাঁকে চিঠি লেখেন। এমনকি অনেকে জানায় তারা ইসলাম গ্রহণ করেছে। এখন পর্যন্ত পর্যটকদের হাতে ২৬ হাজার কোরআনের অনুলিপি তুলে দিয়েছেন তিনি।

সূত্র : ডেইলি সাবাহ

টানা এক বছর ঘরকে মশামুক্ত রাখতে খরচ করুন মাত্র ৫ টাকা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026
Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

June 22, 2026
Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

June 22, 2026

Latest News

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa