
এসব হেলিকপ্টার কেনা হবে ভারতের নৌবাহিনীর জন্য। এসব হেলিকপ্টার এন্টি-সাবমেরিন ও এন্টি শিপ বৈশিষ্টসম্পন্ন। সরকারের একজন সিনিয়র কর্মকর্তা এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ।
এতে বলা হয়েছে, হেলিকপ্টার কেনা নিয়ে একটি চুক্তি স্বাক্ষর হতে পারে প্রেসিডেন্ট ট্রাম্পের দু’দিনের ভারত সফরের সময়। এ সময়ে তার সফরে যাওয়ার কথা রয়েছে আহমেদাবাদ, আগ্রা ও নয়া দিল্লি। ২০১৯ সালে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমন লকহিড মার্টিন গ্রুপের তৈরি এই হেলিকপ্টার কেনার প্রস্তাব উত্থাপন হওয়ার পর তা অনুমোদন দিয়েছিলেন। ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের সরকার নতুন ‘বাই আমেরিকান’ পরিকল্পনার পর ট্রাম্প প্রশাসন ক্লিয়ারেন্স দিয়েছিল। এর ফলে এই হেলিকপ্টার বিক্রির ওপর বিধিনিষেধ শিথিল হয়।
বলা হয়, এর ফলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শিল্প সমৃদ্ধ হবে এবং দেশে কর্মসংস্থান সৃষ্টি হবে। বার্তা সংস্থা আইএএনএস-এর মতে, হেলিকপ্টার কেনার এই চুক্তিটি আনা হবে ফরেন মিলিটারি সেলস (এফএমএস) এর আওতায়। এটা সরকারের সঙ্গে সরকারের চুক্তির সমতুল্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



