
বুধবার দেশটির জাতীয় অভিবাসন কর্তৃপক্ষের দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় এসব নাগরিকের এখানে বসবাসের অনুমতি ছিল না। তাদেরকে তোলুকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বোয়িং ৭৪৭ বিমানের একটি ফ্লাইটে করে ভারতের রাজধানী দিল্লিতে ফেরত পাঠানো হয়েছে।
ভারতীয় এসব নাগরিককে দেশটির ওক্সাকা, বাজা ক্যালিফোর্নিয়া, ভেরাক্রুজ, ছিয়াপাস, সোনোরা, মেক্সিকো সিটি, দুরাঙ্গো এবং টাবাস্কো প্রদেশের অভিবাসী কর্তৃপক্ষ আটক করার পর তাদের কাছে হস্তান্তর করে।
গত জুনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকোকে হুঁশিয়ার করেন যদি তারা দেশের ভেতর অবৈধ অভিবাসী চিহ্নিত করতে অভিযান না চালায় তাহলে দেশটির সকল আমদানী পণ্যে শুল্ক আরোপ করবেন। তারপর দেশটির কর্তৃপক্ষ অবৈধদের চিহ্নিত করতে অভিযান শুরু করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



