Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ৪০০ বছরের বটবৃক্ষ
বিভাগীয় সংবাদ

৪০০ বছরের বটবৃক্ষ

By rskaligonjnewsAugust 14, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক: একটি বটগাছ, একটি ইতিহাস। সিরাজগঞ্জের রায়গঞ্জের চান্দাইকোনা ইউনিয়নের সরাইদহ চরপাড়া গ্রামে প্রায় সাড়ে চার বিঘা জমির উপর বিস্তৃত একটি বটগাছ কালের সাক্ষী হয়ে দীর্ঘ প্রায় ৪শ বছর ধরে দাঁড়িয়ে আছে। গাছটির শাখা-প্রশাখা, ডালপালা মাটির সঙ্গে তৈরি করেছে এক অন্যরকম সম্পর্ক। শীতল ছায়া আর পাখির কলকাকলিতে মুখর।

৪০০ বছরের বটবৃক্ষ

সবুজ শ্যামল এই বটগাছের নিচে যে কেউ এসে বসলে মনের সব ক্লান্তি দূর হয়ে যায়। পথচারী ও দর্শনার্থীদের আকর্ষণ করে এর অপরূপ প্রাকৃতিক দৃশ্য। তাই এই প্রাকৃতিক সৌন্দর্য এক নজর দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন উপজেলার ভূয়াগাতী বাসস্ট্যান্ড-সংলগ্ন স্থানে দাঁড়িয়ে থাকা এই বটগাছটির পাশে। ভূয়াগাতী গ্রামের বয়োবৃদ্ধ নিরঞ্জন চন্দ্র শীল (১০০) ও সরাইদহ চরপাড়া গ্রামের লোকমান হোসেন (৮০) জানান, তারা দাদার মুখে শুনেছেন গাছটির বয়স প্রায় ৪শ বছর।

গাছটির ছড়িয়ে থাকা একেকটি শাখা-প্রশাখা দেখলেই মনে হয় পরম মমতায় বাড়িয়ে দেওয়া হাত। শিশুরা সুযোগ পেলেই বটগাছের নিচে খেলাধুলায় মেতে ওঠে। আগে বটতলায় অনেক সাধু-সন্ন্যাসী ধ্যানে মগ্ন হতেন। এখন তাদের দেখা না মিললেও হিন্দু-মুসলমান উভয় ধর্মের মানুষই গাছটি দেখতে আসেন। অনেকে আবার মানত পূরণ করার জন্য আসেন।

Advertisement

শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, বটতলায় প্রতিবছর জৈষ্ঠ মাসের তৃতীয় মঙ্গলবার চরপাড়া মেলা অনুষ্ঠিত হয়। মেলাকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে। প্রতিটি বাড়িতে দেখা যায় জামাই-ঝিসহ অতিথিদের উপচেপড়া ভিড়। মেলায় হিন্দু ও মুসলিমসহ সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। মেলাতে থাকে গ্রাম-বাঙলার ঝুড়ি বুন্দিয়া, জিলাপি, গজা, কদমা, খাজা, খুরমা, দই, ঘোলসহ বিভিন্ন রকম মিষ্টির দোকান। তাছাড়াও মেলায় থাকে নাগরদোলা, লাঠিখেলা, ছুড়িখেলাসহ বিভিন্ন খেলা। এতে মেতে ওঠেন মেলায় আগত মানুষেরা।

বটগাছটিকে নিয়ে প্রচলিত আজব সব কথাবার্তা শোনা যায়। বটগাছের পাতা বা ডালপালা জ্বালানি হিসেবে কেউ ব্যবহার করলে তার গায়ে জ্বর আসে। কথিত আছে, এ গাছের নিচে প্রস্রাব বা মলত্যাগ করলে তারা নানা রকম রোগে আক্রান্ত হন। তাই বৃক্ষটির নিচে পরিষ্কার-পরিছন্ন রাখতে সকলেই সচেতন।

চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল হান্নান খান জানান, সড়ক পথসহ যাতায়াত ব্যবস্থার উন্নয়ন হলে এলাকাচি একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হয়ে উঠবে।

টিভিতে আজকের (১৪ আগস্ট ২০২৩) খেলা

 

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

September 14, 2026
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026

Latest News

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa