
আটক আলম ভোমরা ইউনিয়নের লক্ষ্মীদাড়ি গ্রামের মৃত রজব আলী শেখের ছেলে।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, স্বর্ণের একটি বড় চালান পাচার করা হচ্ছে- এমন সংবাদে ভোমরা বিওপির কমান্ডার সুবেদার মজিবুর রহমানের নেতৃত্বে অভিযান চালায় বিজিবি। অভিযানকালে চোরাকারবারি আলমকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ৮ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ৯৯৩ গ্রাম। যার বাজার মূল্য ৪০ লাখ ৮০ হাজার টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



