Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ৪১তম বিসিএসের প্রিলিতে বসছেন পৌনে ৫ লাখ প্রার্থী
জাতীয় শিক্ষা

৪১তম বিসিএসের প্রিলিতে বসছেন পৌনে ৫ লাখ প্রার্থী

By জুমবাংলা নিউজ ডেস্কMarch 19, 20213 Mins Read
৪১তম বিসিএসের প্রিলিতে বসছেন পৌনে ৫ লাখ প্রার্থী
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে ঝুঁকি নিয়ে আজ ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার (১৯ মার্চ) দেশের আট অঞ্চলে একযোগে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ পরীক্ষায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ১১ দফা নির্দেশনা জারি করেছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। গত মঙ্গলবার (১৬ মার্চ) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ১৯ মার্চ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪১তম সিসিএসের প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।

কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় পরীক্ষাগ্রহণের বিষয়ে স্বাস্থ্যবিধি অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি ১১ দফা নির্দেশনা জারি করা হয়েছে। এসব নির্দেশনা বাস্তবায়নে এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রত্যাশা করেছে পিএসসি।

নির্দেশনাগুলো হলো :

১. প্রতিটি পরীক্ষা হলে পর্যান্ত আলো-বাতাসের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

২. পরীক্ষার হলের বাইরে পরীক্ষার্থীদের হাত ধোয়ার ব্যবস্থা/হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করতে হবে।

৩. হলে প্রবেশের সময় শরীরের তাপমাত্রা পরিমাপ করার জন্য নন-কন্ট্যাক্ট ইনফ্রারেড থার্মোমিটারের সুবিধা রাখতে হবে।

৪. প্রতিটি পরীক্ষা হলের কন্ট্রোল রুমে মাস্ক এবং জীবাণুনাশকের ব্যবস্থা থাকতে হবে।

৫. শিক্ষাপ্রতিষ্ঠানের মেঝেসহ সব এলাকা পরিষ্কার ও জীবাণুমুক্ত করতে হবে।

৬. স্বাস্থ্যবিধি পালনের বার্তা সম্বলিত পোস্টার/ফেস্টুনের মাধ্যমে প্রচার করতে হবে।

৭. অপেক্ষমাণ জনসমাগম নিয়ন্ত্রণ করতে হবে। এ ক্ষেত্রে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেয়া যেতে পারে।

৮. শিক্ষাপ্রতিষ্ঠানে পানি, স্যানিটেশন এবং বর্জ্য ব্যবস্থাপনার সুবিধা এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হবে।

৯. পরীক্ষার্থীরা কমপক্ষে তিন ফুট দূরত্ব রজায় রেখে হলে প্রবেশ করবে। প্রয়োজনে গোল চিহ্ন দিয়ে দাঁড়ানোর স্থান নির্দিষ্ট করে দিতে হবে। মাস্ক ছাড়া কোনো পরীক্ষার্থী হলে প্রবেশ করতে পারবে না।

১০. আসন ব্যবস্থায় দুইজন পরীক্ষার্থীর মধ্যে কমপক্ষে তিন ফুট দূরত্ব থাকতে হবে।

১১. পরীক্ষা হলের বাইরে অভিভাবকদের সমাবেশ পরিহারসহ যেকোনো ধরনের জনসমাগম পরিহার করতে হবে।

এদিকে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য ১৭০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ভেতর ও বাইরের আইনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকার ১৬০টি পরীক্ষা কেন্দ্রের প্রতিটির জন্য একজন করে এবং পিএসসির কন্ট্রোল রুমে অতিরিক্ত আরও ১০ জন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ‘পাবলিক এক্সামিনেশন (অফেন্স) অ্যাক্ট ১৯৮০’ অনুযায়ী আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। ম্যাজিস্ট্রেটদের ১৯ মার্চ বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ সরকারি কর্ম-কমিশন সচিবালয়ে রিপোর্ট করার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া প্রিলিমিনারি পরীক্ষা পরিচালনার জন্য পিএসসিকে সহায়তা দিতে প্রশাসনের ৪০ জন সহকারী সচিবকে (নন-ক্যাডার) সংযুক্তি দেয়া হয়েছে।

এর আগে গত ৭ মার্চ ৪১তম বিসিএসের আসন বিন্যাস প্রকাশ করে পিএসসি। নির্দেশনা অনুযায়ী হাতঘড়ি, অলঙ্কার ও কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

August 3, 2026
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026

Latest News

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

SSC

এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa