Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ময়মনসিংহ ৫ জনকে হারিয়ে অলৌকিকভাবে বেঁচে গেল শিশু নাহিদ
বিভাগীয় সংবাদ ময়মনসিংহ

৫ জনকে হারিয়ে অলৌকিকভাবে বেঁচে গেল শিশু নাহিদ

By Shamim RezaAugust 16, 20192 Mins Read

৫ জনকে হারিয়ে অলৌকিকভাবে বেঁচে গেল শিশু নাহিদ

Advertisement
জুমবাংলা ডেস্ক : নরসিংদীর মাধবদী এলাকায় বাংলা টেক্সটাইলের মালিক রফিকুল ইসলাম। স্ত্রী দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে সোনার সংসার। বুক ভরা স্বপ্ন নিয়ে বড় দুই সন্তানকে লেখাপড়া করাচ্ছেন। মেয়ের জন্মের দশ বছর পর জন্ম নেয় শিশুপুত্র নাহিদ। শুক্রবার একটি দুর্ঘটনায় পরিসমাপ্তি ঘটে সব স্বপ্নের।

পাঁচ সদস্যের পরিবারের সবাইকে হারিয়ে নিভু নিভু করে জ্বলছে বেঁচে যাওয়া একমাত্র তিন বছরের শিশু নাহিদের জীবন প্রদীপ। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ থেকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। একই পরিবারের ৫ জনের মৃ’ত্যু, বেঁচে যাওয়া শিশুটি আইসিইউতে ।

নাহিদের ফুপু সাবিনা ইয়াসমিন ঝর্না বলেন, নিমিষেই শেষ হয়ে গেল আমার ভাইয়ের পরিবারটি। আমার ভাইয়ের অনেক স্বপ্ন ছিল ছেলে মেয়েদের লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করবে। বড় ছেলে নাবিল ইসলাম এ বছর উচ্চ মাধ্যমিক পাস করেছে। তার বাবার ইচ্ছে ছিল ভালো একটি বিশ্ববিদ্যালয়ে তাকে ভর্তি করাবে। মেয়ে রওনক জাহান মাধবদীর একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়তো। সবাই চলে যাওয়ার পর পরিবারের শেষ প্রদীপটার আলোও নিভু নিভু।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউয়ের চিকিৎসক ডা. আকিকুল ইসলাম জানান, জ্ঞান ফেরার পর থেকেই শুধু কান্নাকাটি করছে। হয়তো খুঁজছে মা-বাবা, ভাই-বোনকে। শিশুটির যে অবস্থা তাতে এ হাসপাতালে তার চিকিৎসা সম্ভব না। তার মাথায় বড় ধরনের আঘাত রয়েছে। চোয়ালটি ভেঙে গেছে, জিহ্বা কেটে গেছে। তাই উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

নিহত রফিকুল ইসলামের গ্রামের বাড়ি নেত্রকোনার দূর্গাপুর উপজেলার শাখাইচন্ডীগড় গ্রামে। আর নিহত আশরাফুল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মধুপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে। স্বপরিবারে বসবাস করতো নরসিংদী জেলার মাধবদিতে। রফিকুল স্বপরিবারে ঈদের ছুটিতে দূর্গাপুর থেকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মধুপুর শ্বশুরবাড়ি এসেছিলেন। সেখান থেকে টাঙ্গাইলের ঘাটাইল যাচ্ছিলেন ভাইয়ের বাড়িতে।

বেলা ১১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গৌরীপুর উপজেলার রামগোপালপুর নামকস্থানে পৌঁছলে কিশোরগঞ্জগামী এমকে পরিবহনের দ্রুতগতির একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই রফিকুল ইসলামের স্ত্রী শামসুন্নাহার শাহানা মারা যায়। এতে ঘটনাস্থলেই রফিকুল ইসলামের স্ত্রী শামসুন্নাহার শাহানা মা’রা যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থল পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় গুরুত্বর আহত অবস্থায় রফিকুল ইসলাম, তার ছেলে নাবিল ইসলাম, নাহিদ ইসলাম, কন্যা রওনক জাহান, শ্যালক আশরাফুল ইসলাম এবং প্রাইভেটকার চালক সেলিমকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রফিকুল ইসলাম, নাবিল ইসলাম ও মেয়ে রওনক জাহানকে মৃ’ত ঘোষণা করেন। আহত অপর দুইজন আশরাফুল ও চালক সেলিমকে ৭নং ওয়ার্ডে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে আশরাফুল মা’রা যায়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026
গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

July 22, 2026
মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

July 22, 2026

Latest News

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

Husband

ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa