
বুধবার (৬ বৃহস্পতিবার) রাতে শিবচরের কাঁঠালবাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়। বৃহস্পতিবার দুপুরে মামলা দায়েরের পর আটককৃতকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় ডিবি পুলিশ। আটককৃত আব্দুল করিম হাওলাদার শিবচর উপজেলার কাঁঠালাবাড়ি ইউনিয়নের চরচান্দ্রা হাসেম ফকিরেরকান্দি গ্রামের সিদ্দিক হাওলাদার ছেলে।
মাদারীপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন জানান, কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ড্রেজিং’র কাজে ব্যবহৃত তেল চুরি করে একটি চক্র দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে গেলেও চোরাকারবারি দলের সক্রিয় সদস্য আব্দুল করিম হাওলদারকে হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাস্থল কাঁঠালবাড়ি এলাকার পদ্মার চর থেকে ২৪টি ড্রাম ভর্তি ৫ হাজার ১’শ লিটার ডিজেল তেল জব্দ করে ডিবি পুলিশ।
এ ঘটনায় শিবচর থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতে করিমকে হাজির করা হলে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



