
জানা গেছে, ইসরাইলি প্রশাসনের অবৈধ আটকাদেশের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে অনশন করায় তার স্বাস্থ্য দ্রুত অবনতির দিকে যাচ্ছে আতওয়ানের। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ফিলিস্তিনি গণমাধ্যম প্যালেস্টাইন ক্রনিকল।
দু’দিন আগে ইসরায়েলের হাইকোর্ট জানিয়েছে, অনশন করা বন্ধ করলে আবু আতওয়ানের প্রশাসনিক আটকাদেশ স্থগিত করা হবে। কিন্তু, আবু আতওয়ান দাবি করেছেন প্রশাসনিক আটকাদেশ স্থগিত করার বদলে তাকে বেকসুর খালাস দেয়া হোক।
মেডিকেল পরীক্ষায়ও দেখা গেছে যে প্রকৃতপক্ষেই আবু আতওয়ানের স্বাস্থ্যের মারাত্মক অবনতি হয়েছে। এ কারণে ইসরায়েলের সামরিক প্রসিকিউটার আদালতকে বলেছেন, ‘আবু আতওয়ানের প্রশাসনিক আটকাদেশ স্থগিত করা হোক।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



