Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ৬৬ বছরেও পাকা হয়নি নায়ড়া বাজার সড়ক!
জাতীয় বিভাগীয় সংবাদ

৬৬ বছরেও পাকা হয়নি নায়ড়া বাজার সড়ক!

By জুমবাংলা নিউজ ডেস্কজানুয়ারি 16, 2020Updated:জানুয়ারি 16, 20202 Mins Read

৬৬ বছরেও পাকা হয়নি নায়ড়া বাজার সড়ক!

Advertisement

মহসিন আলী, ইউএনবি: যশোরের ঝিকরগাছা উপজেলার শঙ্করপুর ইউনিয়নের নায়ড়া বাজার। নায়ড়া গ্রামকে বলা যায় অজপাড়াগাঁ। নায়ড়া বাজারের একটি আমগাছের নিচে দাঁড়িয়ে ৬৬ বছর আগে বক্তৃতা দিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

১৯৫৪ সালের ২৭ এপ্রিল তিনি শার্শা উপজেলার সামটা বাজার থেকে গরুর গাড়িতে চড়ে ও হেঁটে প্রায় ৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসেন নায়ড়া গ্রামে। কিন্তু ৬৬ বছরেও পাকা হয়নি বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত নায়ড়া বাজার সড়ক।

সহযোদ্ধা খন্দকার বজলুর রহমানের আমন্ত্রণে যুক্তফ্রন্টের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে বঙ্গবন্ধু এখানে এসেছিলেন। বঙ্গবন্ধুর সেই ভাষণ দেয়ার কথা স্থানীয় লোকজন তাদের বাবা-চাচা কিংবা দাদাদের কাছ থেকে শুনেছেন।

নায়ড়া বাজারে বঙ্গবন্ধুর ভাষণ শুনেছিলেন খন্দকার জালাল উদ্দিন। তিনি জানান, বঙ্গবন্ধু সেদিন যুক্তফ্রন্টের নির্বাচনী সমাবেশে যোগ দিতে নায়ড়া আসেন। রাস্তাটি গাড়ি চলাচলের উপযোগী না হওয়ায় তিনি শার্শার নীলকান্ত মোড়ে গাড়ি রেখে গরুর গাড়ি ও পায়ে হেঁটে নায়ড়া বাজারে পৌঁছান। রাস্তার মাঝে একটা বাঁশের সাঁকো ছিল। যুক্তফ্রন্টের প্রার্থী ছিলেন মসিউর রহমান।

স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘আমার তখন বয়স ১০-১৫ বছর। আমি বঙ্গবন্ধুর সাথে এই বাজারে হাত মেলাই।’

ইউএনবির এই প্রতিনিধি দেখেন, যশোরের শার্শা উপজেলার উলাসী ইউনিয়ন এবং ঝিকরগাছার উপজেলার শঙ্করপুর ইউনিয়নের মধ্যে পড়ে সামটা-নায়ড়া সড়ক। স্থানীয়রা জানায়, বঙ্গবন্ধু যখন এই পথে এসেছিলেন, তখন রাস্তাটি কাঁচা ছিল, ছিল হাঁটুসমান কাদা। সামটা ছাড়িয়ে দেউলিয়া এলাকায় রাস্তার মাঝে খালের ওপর তখন ছিল বাঁশের সাঁকো। তবে এখন রয়েছে স্টিলের বেইলি ব্রিজ। কিন্তু সড়কটি গত ৬৬ বছর ধরে সেই একইরকম রয়েছে।

যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সাবেক এমপি অ্যাডভোকেট মনিরুল ইসলাম বলেন, ‘উপজেলা চেয়ারম্যান ও এমপি থাকাকালে বাঁকড়া-বাগআঁচড়া সড়কের বাইপাস নায়ড়া পর্যন্ত দুই দফা মুজিব সড়ক করেছি। এমপি থাকাকালে সামটা-নায়ড়া সড়কসহ চৌগাছা ও ঝিকরগাছার ১৪৭টি রাস্তা ডিপিপিভুক্ত করেছি। ইতিমধ্যে সেগুলোর টেন্ডার শুরু হয়েছে।’

‘খুব শিগগিরই এই সড়কটির কাজও শুরু হবে,’ বলেন তিনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

জুন 19, 2026
সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

জুন 19, 2026
শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

জুন 19, 2026
Latest News
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

শীর্ষ

‘শিক্ষাক্ষেত্রে যথাযথ গুরুত্ব দেওয়া হলে বাংলাদেশ বিশ্বে শীর্ষ অবস্থানে পৌঁছাতে পারে’

র‌্যাব

কেরানীগঞ্জে ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাত দলের ৫ জন আটক

হয়রানি

পদ দেওয়ার আশ্বাসে মদের বারে ডেকে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে

police

পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

পরিদর্শন

জাপানের ব্যবসায়ীদের নওগাঁর আমবাগান পরিদর্শন, রপ্তানিতে আগ্রহ প্রকাশ

Logo

সরকারি চাকরিজীবীদের একাধিক সুবিধা বাড়ল

পানিসম্পদমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা সারা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ : পানিসম্পদমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa