Advertisement
জুমবাংলা ডেস্ক : পটুয়াখালীর দুমকিতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ গ্রহন করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৭জন চেয়ারম্যান প্রার্থীকে আওয়ামী লীগ দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২৯ মার্চ) উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম স্বাক্ষরিত চিঠিতে এ বহিষ্কার আদেশ প্রদান করা হয়।

আদেশে বলা হয়- বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় কমিটি ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগের নির্দেশনা মোতাবেক আপনাকে ইউপি নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু আপনি মনোনয়নপত্র প্রত্যাহার না করে প্রার্থিতা বহাল রেখে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগের নির্দেশনা মোতাবেক আপনাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলের প্রাথমিক সদস্যপদ সহ সকল পদ থেকে বহিষ্কার করা হল।

বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করা বহিস্কৃতরা হলেন- মুরাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শাহআলম হাওলাদার (মাস্টার), উপজেলা যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আকলিমা আক্তার আখি, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি যুবলীগ নেতা আনোয়ারুজ্জামান ইমরাজ। আঙ্গারিয়া ইউনিয়ন থেকে আ’লীগ নেতা সৈয়দ শাহআলম। পাংগাশিয়া ইউনিয়ন থেকে উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান তালুকদার, ইউনিয়ন কৃষকলীগ নেতা ফরিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আলমগীর সিকদার।

যোগাযোগ করা হলে বহিষ্কৃত মুরাদিয়া ইউনিয়নের মহিলা চেয়ারম্যান প্রার্থী আকলিমা আক্তার আখি বলেন, ‘তৃণমূলের সিদ্ধান্ত নিয়ে প্রার্থী বাছাই করা হয়নি। তাই আমি তৃণমূলের নেতা-কর্মী ও সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে নির্বাচনে অংশ গ্রহণ করেছি। আশা করি নির্বাচন নিরপেক্ষ হলে আমি বিজয়ী হবো ইনশাআল্লাহ।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.