Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ৭০ বছরের বৃদ্ধাকে এক যুগ পর ফিরিয়ে দিল ফেসবুক
বিভাগীয় সংবাদ

৭০ বছরের বৃদ্ধাকে এক যুগ পর ফিরিয়ে দিল ফেসবুক

By iNews DeskMay 3, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণে এক যুগ পর পরিবারে ফিরলেন জগুনা বিবি (৭০)। তিনি শরীয়তপুরের জাজিরা উপজেলার জাজিরা ইউনিয়নের ডেঙ্গর বেপারীকান্দির লাল মিয়া বেপারীর স্ত্রী। মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে কলকাতা থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে নিজ বাড়িতে ফেরেন তিনি।

৭০ বছরের বৃদ্ধাকে এক যুগ পর ফিরিয়ে দিল ফেসবুক

Advertisement

পরিবার সূত্রে জানা যায়, মানসিক ভারসাম্যহীন যগুনা বিবি কাউকে কিছু না বলে মাঝেমধ্যেই বাড়ি থেকে বের হয়ে যেতেন।

পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তাঁকে বাড়িতে নিয়ে আসতেন। সর্বশেষ ২০১১ সালে তিনি নিখোঁজ হন। স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। এরপর কেটে যায় এক যুগেরও বেশি।

গত রমজান মাসে জাজিরা উপজেলার মাসুদ রানা নামের এক যুবকের ফেসবুক আইডিতে কমেন্ট করেন কলকাতার মোবাইল ফোন ব্যবসায়ী আজিজুল শেখ। তাঁর কাছে আট বছর ধরে জাজিরার একজন বৃদ্ধা আছেন বলে জানা তিনি। এরপর মাসুদ রানা ‘প্রাণের জাজিরা’ নামের একটি ফেসবুক গ্রুপে জগুনা বিবিকে নিয়ে পোস্ট দেন। সেখান থেকেই খোঁজ মেলে জগুনা বিবির পরিবারের।

এরপর তারা কলকাতার আজিজুল শেখের সাথে যোগাযোগ করে ৩০ এপ্রিল তাকে বাড়িতে নিয়ে আসে।

জগুনা বিবিকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়া যুবক মাসুদ রানা বলেন, ‘আমার ফেসবুকের একটি পোস্টে আজিজুল শেখ নামের একজন কমেন্ট করেন। তারপর তার সাথে হোয়াটসঅ্যাপে কথা হয়। তিনি কলকাতার বাসিন্দা। জানতে পারি তার কাছে জগুনা বিবি নামের একজন বৃদ্ধা আছেন। এরপর তার সাথে কথা বলে সব তথ্য নিয়ে প্রাণের জাজিরা নামক ফেসবুক গ্রুপে পোস্ট দিই। সেখান থেকেই জগুনা বিবির পরিবার আমার সাথে যোগাযোগ করে। এরপর তাদের সাথে কলকাতার আজিজুল শেখের সাথে কথা বলিয়ে দিই।’

জগুনা বিবির ছেলে জয়নাল বেপারী বলেন, ‘আমার মা মানসিক ভারসাম্যহীন ছিলেন। মা নিখোঁজ হওয়ার পর অনেক জায়গায় খুঁজেছি; কিন্তু কোথাও তার খোঁজ পাইনি। পরে মাসুদ রানা ভাইয়ের দ্বারা কলকাতার ওই ভাইয়ের সাথে যোগাযোগ করে তার কাছে আমার মায়ের ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন, জিডির কপি ও চেয়ারম্যান সার্টিফিকেট দিই। পরে আল্লাহর রহমতে কলকাতার ওই ভাইয়ের অসিলায় মাকে পেয়ে পরিবারের সবাই খুশি।’

এ বিষয়ে জানতে কথা হয় জগুন বিবির আশ্রয়দাতা কলকাতার আজিজুল শেখের সাথে। তিনি বলেন, ‘আট বছর আগে আমার দোকানের সামনে জগুনা বিবিকে ভারসাম্যহীন ও অসুস্থ অবস্থায় পেয়ে বাড়িতে নিয়ে যাই। তিনি দেখতে পুরো আমার দাদির মতো। আমার দাদি নেই। তাই তাকে বাড়িতে নিয়ে আসি। আমার বাড়ির সবাই এই বুড়িমাকে পেয়ে আনন্দিত হয় এবং তাকে সেবাযত্ন করে। চার মাস আগে বুড়িমা বড় ধরনের স্ট্রোক করেন। ভাবিনি তিনি বেঁচে ফিরবেন। তবে আল্লাহর বিশেষ রহমতে তিনি সুস্থ হন। তিনি সুস্থ হওয়ার পর আমাদের কাউকেই আর চিনতে পারছিলেন না। তিনি তার ছেলেমেয়ে ও আগের বাসস্থানের কথা বলতে থাকেন এবং সেখানে যাওয়ার জন্য উতলা হয়ে পড়েন। এ অবস্থায় আমি তার বলা ঠিকানাসহ তথ্য দিয়ে ফেসবুকের মাধ্যমে শরীয়তপুরের জাজিরা উপজেলার মাসুদ রানা নামের এক তরুণের সাথে যোগাযোগ করে বিস্তারিত জানাই। তিনি এই বুড়িমার পরিবারের সাথে আমাকে যোগাযোগ করিয়ে দেন। পরে আমরা তার সকল তথ্য-উপাত্ত দিয়ে বাংলাদেশ হাইকমিশনের কাছে আবেদন করলে অনুমতি পাওয়ার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে তার পরিবারের কাছে পাঠাতে সক্ষম হই। বুড়িমাকে ছাড়া আমাদের খুবই খারাপ লাগছে; কিন্তু আমাদের মনে একটা শান্তি হচ্ছে যে তার পরিবারের কাছে তাকে ফিরিয়ে দিতে পেরেছি। আমরা অবশ্যই বাংলাদেশে এই বুড়িমাকে দেখতে যাব।’

জগুনা বিবি পাসপোর্টবিহীন ভারত থেকে কিভাবে বাংলাদেশে আসার সুযোগ পেলেন জানতে চাইলে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, ‘যদি কারো পাসপোর্ট হারিয়ে যায় কিংবা কোনো কারণে কেউ পাসপোর্টবিহীন অন্য দেশে প্রবেশ করে কিন্তু কোনো অপরাধমূলক কাজের সাথে জড়িত না হয়―এমন ব্যক্তিদের দুই দেশের সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে আউটপাস বা ট্রাভেলপাসের মাধ্যমে নিজ দেশে ফিরিয়ে আনা বা নেওয়া যায়।’

এ ব্যাপারে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম লুনা বলেন, ‘এতটা সময় ধরে নিখোঁজ হওয়া জগুনা বিবিকে তার পরিবার ফিরে পেয়েছে, এটি অত্যন্ত খুশির সংবাদ। তাঁকে এবং তাঁর পরিবারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এখন যদি জগুনা বিবি অসুস্থ থাকেন প্রয়োজনে আমরা তাঁর চিকিৎসার ব্যবস্থা করব।’ সূত্র : কালের কণ্ঠ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa