স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গরু জবাই করে ভূরিভোজের আয়োজন করেছে আর্জেন্টিনার সমর্থকরা। রবিবার (১৮ ডিসেম্বর) উপজেলার কুশলা ইউনিয়নের পবনাপাড় গ্রামের আর্জেন্টিনার সমর্থকদের আয়োজনে কে এম চাঁদ মিয়া পাবলিক লাইব্রেরি অ্যান্ড স্পোর্টিং ক্লাব চত্বরে এই ভূরিভোজের আয়োজন চলছে।

এ আয়োজন উপলক্ষে সকাল থেকে পবনাপাড় গ্রামের আশপাশ থেকে আর্জেন্টিনার সমর্থকদের কে এম চাঁদ মিয়া পাবলিক লাইব্রেরি অ্যান্ড স্পোর্টিং ক্লাব চত্বরে জড়ো হয়ে গান বাজিয়ে আনন্দ-উল্লাস করতে দেখা গেছে।

এ ছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় আর্জেন্টিনার সমর্থকদের আয়োজনে ভূরিভোজের আয়োজন করা হয়েছে।

বিভিন্ন এলাকার ক্লাবে ক্লাবে খেলা দেখার জন্য বড় পর্দা স্থাপন করা হয়েছে। ক্লাব, সংগঠন ছাড়াও বাড়িতে বাড়িতে চলছে উন্নত খাবারের আয়োজন।

উপজেলার পবনাপাড় গ্রামের আর্জেন্টিনার সমর্থক অ্যাডভোকেট তাইজুল ইসলাম বলেন, ‘আমরা আর্জেন্টিনার সমর্থকগোষ্ঠী ফাইনাল খেলা উপলক্ষে ভূরিভোজের আয়োজন করেছি। এ জন্য আমরা ৭৩ হাজার টাকা দিয়ে একটি গরু কিনেছি। আমরা যারা আর্জেন্টিনার সমর্থক আছি তারা ছাড়াও এতিম অসহায়দের জন্য খাবারের আয়োজন করা হয়েছে। ’
আর্জেন্টিনা

Advertisement

কুরপালা গ্রামের আর্জেন্টিনার শিশু সমর্থক মারজান রহমান মাহিন বলে, ‘ফাইনাল খেলা উপলক্ষে আম্মু আমার জন্য পোলাও-মাংসের আয়োজন করেছে। এ বছর আর্জেন্টিনাই কাপ নেবে। ’

উপজেলার গচাপাড়া গ্রামের আর্জেন্টিনার সমর্থক বাদশা মাহমুদ বলেন, ‘আমরা আর্জেন্টিনার ফাইনাল খেলা উপলক্ষে এক হাজার লোকের খাবারের আয়োজন করেছি। এখানে আমরা বড় পর্দায় খেলা দেখব। যারা এখানে খেলা দেখতে আসবে তাদেরকেই খাওয়ানো হবে। ’

কোটালীপাড়া থানার ওসি মো. জিল্লুর রহমান বলেন, ‘বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা উপলক্ষে এলাকার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। ’

৪২৬ কোটিরও বেশি টাকা পাবে বিশ্বকাপ জয়ী দল

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.