Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ৭৫ বছর বয়সি বাবাকে তৃতীয়বার বিয়ে দিলেন সন্তানরা
বিভাগীয় সংবাদ

৭৫ বছর বয়সি বাবাকে তৃতীয়বার বিয়ে দিলেন সন্তানরা

By জুমবাংলা নিউজ ডেস্কMay 30, 2024Updated:May 30, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : নাম মো. আনোয়ার মোল্লা ওরফে আনু মোল্লা। বয়স ৭৫। তিনি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বাসিন্দা। শেষ বয়সে একাকিত্ব ঘোচাতে সন্তানদের সম্মতিতে বিয়ে করেছেন। পাত্রী সুফিয়া বেগমের বয়স ৪০ বছর।

৭৫ বছর বয়সি বাবাকে তৃতীয়বার বিয়ে দিলেন সন্তানরা

বুধবার সন্ধ্যায় আনু-সুফিয়া দম্পতির বিয়ের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনরা তাদের শুভকামনা জানাচ্ছেন।

আনু মোল্লা দৌলতদিয়া ইউনিয়নের শামসু মাস্টারেরপাড়া এলাকার থাকেন। পাত্রী সুফিয়া বেগমের বাড়ি রাজবাড়ী শহরের ভবানীপুর এলাকায়। আনু মোল্লা তিন সন্তানের জনক হলেও সুফিয়া বেগমের কোনো সন্তান নেই বলে জানা গেছে।

Advertisement

আনু মোল্লার প্রতিবেশী সোহেল শেখ জানান, আনু মোল্লা এর আগে দুটি বিয়ে করেছিলেন। তার প্রথম স্ত্রী মারা যান তিন বছর আগে। এরপর তিনি নিজের পছন্দে দ্বিতীয় বিয়ে করেন। তবে পারিবারিক কলহের জেরে এক বছর আগে দ্বিতীয় স্ত্রী তাকে তালাক দিয়ে চলে যান। একাকিত্ব ঘোচাতে তিনি তৃতীয় বিয়ে করার সিদ্ধান্ত নেন। তার প্রথম স্ত্রীর ঘরে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। বাবার একাকিত্বের কথা চিন্তা করে সন্তানরাও তৃতীয় বিয়েতে মত দেন। দুই মাস আগে তালাকপ্রাপ্ত সুফিয়া বেগমকে পছন্দ করে বিয়ের পিঁড়িতে বসেন আনু মোল্লা।

তিনি জানান, দুই মাস আগে বিয়ে হলেও বুধবার সন্ধ্যায় বিয়ের ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ছবিটি দেখে অনেকেই এ দম্পতিকে শুভকামনা জানাচ্ছেন।

আনু মোল্লা বলেন, ‘ছেলে-মেয়েদের আমার বিয়ের কথা বলেছিলাম। তারা আমাকে মেয়ে দেখতে বলে। আমি মেয়ে দেখে পছন্দ করে বাড়িতে এনে বিয়ে করি।’

দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মণ্ডল বলেন, ‘এ ঘটনাটি আমি জানতাম না। তবে ফেসবুকে বিয়ের ছবি দেখেছি।’

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa