আন্তর্জাতিক ডেস্ক: বিক্রি হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসা-বাণিজ্য বিষয়ক ম্যাগাজিন ফোর্বস। প্রায় ৮০ কোটি মার্কিন ডলারের একটি চুক্তির বিনিময়ে ম্যাগাজিনটির বেশির ভাগ শেয়ার কিনছেন অস্টিন রাসেল।

২৮ বছর বয়সী এই অস্টিন রাসেল যুক্তরাষ্ট্রভিত্তিক গাড়ি প্রযুক্তি কোম্পানি লুমিনার টেকনোলজিসের সিইও।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স।

শুক্রবার এক বিবৃতিতে অস্টিন রাসেল জানায়, ফোর্বসের ৮২ শতাংশ শেয়ার কিনবেন তিনি। এর মধ্যে ফোর্বস পরিবারের কাছে থাকা মালিকানার অংশও রয়েছে। তবে ফোর্বসের মূল কোম্পানি ইন্টিগ্রেটেড হোয়েল মিডিয়া ইনভেস্টমেন্টের কাছে ফোর্বসের কিছু অংশের শেয়ার অবিক্রিত থাকবে।

Advertisement

তবে রাসেল কীভাবে এই চুক্তিতে অর্থায়ন করছেন তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার করে বলা হয়নি। এছাড়া ফোর্বসের প্রতিদিনের কার্যকর্মের সাথে রাসেল জড়িত থাকবে না বলেও বিবৃতিতে জানানো হয়।

রয়টার্সকে দেয়া এক বিবৃতিতে ফোর্বসের সিইও মাইক ফেডারেল বলেন, “এই শেয়ার মালিকানা বদলের মাধ্যমে একজন সত্যিকারের উদ্ভাবক পেতে যাচ্ছে তার প্রতিষ্ঠান”।

যুক্তরাষ্ট্রের প্রাচীনতম মিডিয়ার মধ্যে ফোর্বস ম্যাগাজিন অন্যতম। প্রায় ১০০ বছরেরও বেশি সময় ধরে প্রকাশিত হয়ে আসছে এই ম্যাগাজিন। শতকোটিপতির তালিকা করার জন্য ফোর্বসের বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেয়েছে।

হাতব্যাগে নিথর ছেলের লা’শ নিয়ে বাড়ি ফিরলেন অসহায় বাবা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.