Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ৮০ শতাংশ ধান কাটা শেষ নেত্রকোনায় হাওরের
বিভাগীয় সংবাদ

৮০ শতাংশ ধান কাটা শেষ নেত্রকোনায় হাওরের

By Sibbir OsmanApril 26, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক:নেত্রকোনা জেলায় হাওরাঞ্চলে বোরো ধান কাটা এখন শেষের পথে। মঙ্গলবার পর্যন্ত ৮০ শতাংশ ধান কাটা শেষ হয়েছে বলে কৃষি বিভাগ সূত্রে জানা গেছে।

নেত্রকোনায় ২০ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত ভারি বৃষ্টিপাত হবে, আবহাওয়া অধিদপ্তরের এমন আশঙ্কার পর হাওর এলাকা জুড়ে মাইকিং করা হয়। এ সময় বলা হয়, বৃষ্টির পর পাহাড়ি ঢল নেমে হাওরের বোরো ধান তলিয়ে যেতে পারে। এতে কৃষকরা জোরেসোরে ধান কাটা শুরু করেন। তবে ২০ এপ্রিল রাতে সামান্য বৃষ্টি হলেও এরপর আর বৃষ্টিপাত হয়নি। জগন্নাথপুরের কৃষক জমির মিয়া এবং মেন্দিপুরের কৃষক সমীরণ সরকার বলেন, ‘যেভাবে রোদ ছিল, তাতে আর দুই-চার দিন পর ধান কাটলে ধান আরো পুষ্ট হতো। তবে এখন কাটলেও খারাপ হয়নি।’

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মো. নুরুজ্জামান বলেন, ‘জেলার ছয়টি হাওর উপজেলায় ৪০ হাজার ৯৭০ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়। মঙ্গলবার পর্যন্ত কাটা হয়েছে ৩৩ হাজার হেক্টর। শতকরা হিসাবে যা ৮০ ভাগ। আর তিন চার দিনের মধ্যে বাকি ধান কাটা শেষ হবে আশা করছি।’ তিনি বলেন, হাওরে মোট ৭৩০টি হারভেস্টার মেশিন একনাগাড়ে ধান কাটা হয়েছে। এ ছাড়া ১৬ হাজার শ্রমিকও হাওরে ধান কাটছে।

৮০ শতাংশ ধান কাটা শেষ নেত্রকোনায় হাওরের
ফাইল ছবি
Advertisement

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা আরো বলেন, আবহাওয়া অধিদপ্তর থেকে এ সপ্তাহে প্রবল বর্ষণ হতে পারে এমন খবর পাওয়ার পর পরই কৃষকদের হাওরের পাকা ধান কাটার কথা বলা হয়। কৃষকরা সেভাবেই কাজ করছেন। তবে প্রচণ্ড রোদ থাকায় এবার ধানও পেকেছে তাড়াতাড়ি। এতে করে আগাম বন্যা এলেও বোরো ধানের কোনো ক্ষতি হবার আশঙ্কা নাই বলেও তিনি উল্লেখ করেন।

নেত্রকোনা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, আর চার-পাঁচ দিনের মধ্যে সব জমির ধান কাটা শেষ হবে। তিনি বলেন, হাওরের ২০৬টি ফসল রক্ষা বাঁধ ও যথাসময়ে সংস্কার করার কারণে বন্যা হলেও এখন আর বোরোর কোনো ক্ষতি হবে না।

এদিকে সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, চলতি বোরো মৌসুমে সিরাজগঞ্জে মাঠে মাঠে আগাম জাতের বোরো ধান কাটার উত্সব শুরু হয়েছে। গত সপ্তাহ থেকে জেলার বিভিন্ন এলাকায় এই উত্সব শুরু হয়। সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনোয়ার সাদাত জানান, জেলায় সারের সংকট না থাকা এবং আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ভালো ফলন হয়েছে। সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক বাবলু কুমার সুত্রধর বলেন, জেলায় প্রায় দেড় লাখ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। ইতিমধ্যেই আগাম জাতের ধান কাটা শুরু হয়েছে।

ঈদে রেমিট্যান্স এলো ১৩ হাজার ৫০৮ কোটি টাকা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী, নিহত ১

June 29, 2026
সেন্টমার্টিন

সেন্টমার্টিনে ৬ হাজার কুকুরের রাজত্ব, আতঙ্কে দ্বীপবাসী

June 29, 2026
Manikganj

মানিকগঞ্জে কবরস্থান ভরাটের নামে নদীপাড়ের মাটি লুট!

June 29, 2026

Latest News

সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী, নিহত ১

সেন্টমার্টিন

সেন্টমার্টিনে ৬ হাজার কুকুরের রাজত্ব, আতঙ্কে দ্বীপবাসী

Manikganj

মানিকগঞ্জে কবরস্থান ভরাটের নামে নদীপাড়ের মাটি লুট!

Narayan

বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে বসবাস, ব্যবসার আড়ালে নারী পাচারের অভিযোগ!

সাপ

বরিশালে এসির ভেতরে সাপের আস্তানা, উদ্ধার হলো ৪টি সাপ

Girl

পুকুরে ভাসছিল ৮ মাসের সন্তান, পাড়ে বসে ছিলেন মা

শিশু সন্তান

রেস্টুরেন্টে ভুলে শিশু সন্তান ফেলে যায় পাকিস্তানি পরিবার, পরে ফেরত

তরুণ-তরুণী চাকরি

প্রথম চাকরি মেলায় দুই শতাধিক তরুণ-তরুণী চাকরি পেলেন

ডাকাত

পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য গ্রেফতার

মিছিল

ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৬

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa