Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলে ছোড়া ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে দাবি করেছে ইরান। বুধবার (০২ অক্টোবর) দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র জনসংযোগ অধিদপ্তর থেকে এমন দাবি করা হয়। খবর পার্স টুডের।

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে দুটি বিবৃতি দিয়েছে আইআরজিসি। দ্বিতীয় বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি স্থাপনা রক্ষায় সর্বাধুনিক ও বিপুল পরিমাণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন সত্ত্বেও ইরানের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ইহুদি কর্মকর্তারা ইরানের গোয়েন্দা সক্ষমতা ও ইসরায়েলে হামলা চালানোর ক্ষমতা দেখে হতভম্ব হয়ে পড়ে।

একই সঙ্গে মঙ্গলবারের এই হামলার জবাব দিলে ইরানের পরবর্তী আঘাত আরও মারাত্মক, ধ্বংসাত্মক ও অনুশোচনা সৃষ্টিকারী হবে বলেও সতর্ক করেছে আইআরজিসি।

মঙ্গলবার (০১ অক্টোবর) রাতে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ১৮০টির মতো ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এ হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে দেশে জরুরি অবস্থা ঘোষণা করে ইসরায়েল সরকার। নিরাপত্তা সংক্রান্ত নানা ব্যবস্থা নেয় তারা।

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মুখে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা জরুরি বাংকারে আশ্রয় নিয়েছে। সেখানেই বৈঠক করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৈঠক শেষে ইরানকে সতর্ক করে বলেছেন, ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার জন্য চড়া মূল্য চোকাতে হবে। ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক মহল থেকেও একই কথা শোনা যাচ্ছে। তারা বলছেন, নেতানিয়াহু নির্দেশনা দিলেই পাল্টা হামলা হবে।

ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.