Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ অটোরিকশা চালককে পিটিয়ে মারার ঘটনায় দুইজন গ্রেপ্তার
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

অটোরিকশা চালককে পিটিয়ে মারার ঘটনায় দুইজন গ্রেপ্তার

By rskaligonjnewsApril 15, 20242 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় মোটরসাইকেলে ধাক্কা দেওয়ার ঘটনায় কথা কাটাকাটির এক পর্যায়ে ব্যাটারিচালিত অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল রোববার দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ এপ্রিল) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এতথ্য জানান।

অটোরিকশা চালককে পিটিয়ে মারার ঘটনায় দুইজন গ্রেপ্তার

Advertisement

নিহত অটোরিকশা চালকের নাম মাসুদ রানা (৩৫)। তিনি ঝিনাইদহের মহেশপুর থানার আলামপুর এলাকার আলাল উদ্দিনের ছেলে। স্ত্রীকে সঙ্গে নিয়ে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় জাকির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন তিনি।

গ্রেপ্তারকৃতরা হলেন- আশিক হোসেন বাবু (২৩) ও আরাফাত হোসেন রাহাত (১৬)। তাদের বাড়ি মহানগরীর কোনাবাড়ী থানাধীন আমবাগ বাঘিয়া এলাকায়।

উপ-পুলিশ আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান বলেন, গত শনিবার সন্ধ্যায় অটোরিকশা চালক মাসুদ রানা যাত্রী নিয়ে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থেকে নাছের মার্কেটের দিকে যাচ্ছিলেন। নাছের মার্কেট মোড়ে একটি মোটরসাইকেলের সঙ্গে মাসুদ রানার অটোরিকশার ধাক্কা লাগে। এ নিয়ে মোটরসাইকেলের চালকসহ দুই জন আরোহীর সঙ্গে মাসুদ রানার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মোটরসাইকেলের চালক ও আরোহীরা মিলে অটোরিকশা চালক মাসুদ রানাকে মারধর করে গুরুতর জখম করেন। স্থানীয় লোকজন মাসুদ রানাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাসুদ রানাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে।

তিনি আরো বলেন, ওই ঘটনায় নিহতের স্ত্রী সেলিনা বেগম বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে এবং নাম না জানা ৬/৭ জনকে আসামি করে মামলা করেন। রোববার প্রথমে এজাহারনামীয় আসামি মো. আশিক বাবুকে (২৩) গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে আরাফাত হোসেন রাহাতকে (১৬) গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের অভিযান চলছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন উপস্থিত ছিলেন।

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
মিছিল

ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৬

June 27, 2026
গ্রেফতার

মাগুরায় ইয়াবাসহ গ্রেফতার ফায়ার সার্ভিস কর্মী

June 26, 2026
Gas

সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু

June 26, 2026

Latest News

মিছিল

ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৬

গ্রেফতার

মাগুরায় ইয়াবাসহ গ্রেফতার ফায়ার সার্ভিস কর্মী

Gas

সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু

স্কুলছাত্র

‘স্কুলছাত্র গুলি খাবে, তারপরও আপনি ওসি থাকবেন, এটা হয় না’

ভাই-ভাবি গ্রেপ্তার

বাড়িতে ডেকে নিয়ে অন্তঃসত্ত্বা বোনকে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার

বিএনপি কর্মী

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএনপি কর্মী

Train

ট্রেনের ইঞ্জিনে মিলল ১৬ কেজি গাঁজা, চালক আটক

চোরাই

চেকপোস্টে ধরা পড়ল চোরাই মোবাইলের চালান, রামপুরায় গ্রেফতার ১

arif-hazra

মিয়াজাকিতে নতুন আশা

জব্দ

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ৫৩ কেজি গাঁজা ও ৫৫টি গরুসহ ২৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa