নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় শফিউদ্দিন ও রায়হান নামে দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। সোমবার (১৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার আটাবহ ইউনিয়নের শেওড়াতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর

Advertisement

নিহত শফি উদ্দিন (১৮) আশুলিয়ার গোয়াইলবাড়ি গ্রামের নুর ইসলামের ছেলে ও রায়হান (২০) একই গ্রামের নুরুল আমিনের ছেলে।

জানা যায়, সোমবার বিকেল পাঁচটার দিকে তিন বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে যায়। এ সময় উপজেলার আটাবহ ইউনিয়নের শেওড়াতলী এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছে ধাক্কা দেয়। এতে তিন বন্ধু গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শফি উদ্দিন ও রায়হানকে মৃত ঘোষণা করেন।

কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) জোবায়ের আহমেদ জানান, খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত অপরজন চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাসচাপায় প্রাণ গেলো স্বামী-স্ত্রীর

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google