Advertisement
জুমবাংলা ডেস্ক : বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ১৫ জুলাই রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশি হামলা ও অন্যান্য ঘটনায় উসকানি দেয়ার অভিযোগে শিক্ষার্থীদের কর্তৃক অভিযুক্ত সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক বশির আহমেদকে ‘ডিন’ পদ থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট৷

রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হওয়ার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ৷

এ বিষয়ে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ জানান, ৫ আগস্টের পর থেকে অধ্যাপক বশির আহমেদ অনুষদের কোনো একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে অংশ নেননি। এ কারণে অনুষদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সিন্ডিকেটের পরামর্শে বিশ্ববিদ্যালয় অ্যাক্ট ১৯৭৩ এর ৮ (২) ধারা অনুসারে অধ্যাপক শামসুল আলমকে ডিনের ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে খোঁজ নিয়ে জানা যায়, অধ্যাপক শামসুল আলমকে পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছালেহ আহম্মেদ খানকে পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে, ৫ আগস্ট থেকে শিক্ষার্থীরা ডিনের অফিসে তালা ঝুলিয়ে দেন। বৈষম্যবিরোধী আন্দোলন ও গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনসহ একাধিক প্ল্যাটফর্মে তার অপসারণের দাবি জানানো হয়। সর্বশেষ গতকাল রোববার দুপুরে শিক্ষার্থীরা অধ্যাপক বশির আহমেদের অপসারণের দাবিতে আন্দোলন করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.