Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ক্রিকেট (Cricket) অবসরের আগে যা বললেন রোহিত
ক্রিকেট (Cricket)

অবসরের আগে যা বললেন রোহিত

By Saumya Sarakarজুন 30, 20242 Mins Read

অবসরের আগে যা বললেন রোহিত

Advertisement
স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন রোহিত। এর আগে একই দিনে বিশ্বকাপ জয়ের ঠিক পরই এই সংস্করণ থেকে অবসর নেন বিরাট কোহলি।

শনিবার (২৯ জুন) বার্বাডোজে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করে ভারতীয় দল। ম্যাচ শেষে অধিনায়ক রোহিত ইতি টানলেন নিজের ক্যারিয়ারের। ৩৭ বছরের রোহিত সবচেয়ে বেশি বইয়সে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা অধিনায়ক।

অধিনায়ক হিসেবে অবসর নিয়ে ভারতকে রেখে গেলেন তরুণদের হাতে। বিদায়ের দিনে দলকে নিয়ে অনেক কথাই বলছেন অধিনায়ক রোহিত, জানিয়েছিলেন দলের চাওয়া পাওয়া নিয়ে, ‘গত তিন-চার বছর ধরে আমরা কীসের মধ্যে দিয়ে গেছি, সেটা বলা খুব কঠিন। পর্দার আড়ালেও অনেক কিছু হয়েছে। এটা শুধু আজকের না, আমরা গত তিন-চার বছর ধরে যা করছি তার ফল। আমরা অনেক চাপের ম্যাচ খেলেছি, শেষে ভুল দিকে থেকেছি।’

‘কিন্তু ছেলেরা এখন বুঝতে পেরেছে কী করতে হবে দেয়াল টপকাতে হলে। আমরা একসঙ্গে থেকেছি, সবাই খুব করে চেয়েছে ট্রফিটা জিততে। আমি এই ছেলেদের নিয়ে ভীষণ গর্বিত, তারা আমাদের স্বাধীনতা দিয়েছে যেভাবে খেলতে চেয়েছি তার বাস্তবায়ন করতে। ম্যানেজম্যান্টকেও কৃতিত্ব দিতে হয়। ’-যোগ করেন রোহিত।

দীর্ঘ দিনে সতীর্থ কোহলির ফাইনাল ম্যাচরে ইনিংস নিয়ে রোহিত বলেন, ‘কোহলির ফর্ম নিয়ে কারো দ্বিধা ছিল না। আমরা জানি তার মান কেমন, বড় উপলক্ষে বড় খেলোয়াড় দাঁড়িয়ে গিয়েছে। কোহলি আমাদের জন্য একপ্রান্ত ধরে রেখেছে, আমরা চেয়েছি একজন যতটা সম্ভব সময় উইকেটে থাকুক। এখানে কেউ গিয়েই খেলার মতো উইকেট ছিল না।’

‘এখানেই কোহালির অভিজ্ঞতা চলে এসেছে। আমি তার সঙ্গে অনেক বছর ধরে খেলেছি এমনকি আমিও জানি না কীভাবে সে এসব করে। এটা ছিল মাস্টারক্লাস ইনিংস। তার স্কিলে ভরসা রেখেছে আর সে অনেক আত্মবিশ্বাসী ছিল’ -যোগ করেন রোহিত।

কোহলির পর বিদায় জানালেন রোহিতও

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
রেনশ

‘আমার বোলিং ভালো না বলেছিল’ বাংলাদেশকে খোচা রেনশর

জুন 19, 2026
BD

শেষ দিকে পথ হারিয়ে বাংলাদেশের হার, সিরিজ অস্ট্রেলিয়ার

জুন 19, 2026
সিরিজ

লিটন-তাসকিন ছাড়াই জিম্বাবুয়ে সিরিজ, এলপিএলে খেলবেন পাঁচ টাইগার

জুন 19, 2026

Latest News

রেনশ

‘আমার বোলিং ভালো না বলেছিল’ বাংলাদেশকে খোচা রেনশর

BD

শেষ দিকে পথ হারিয়ে বাংলাদেশের হার, সিরিজ অস্ট্রেলিয়ার

সিরিজ

লিটন-তাসকিন ছাড়াই জিম্বাবুয়ে সিরিজ, এলপিএলে খেলবেন পাঁচ টাইগার

অক্ষরা

নারী ক্রিকেটে ১২৬ বলে ৩০৬ করলেন অক্ষরা গুপ্তা

হাসান

স্বপ্নের অভিষেকে উজ্জ্বল হাসান মাহমুদ, কাউন্টিতে ৯ উইকেট শিকার

Flag

‘আল্লাহু আকবার’ খচিত ইরাকের পতাকাও মাঠে বিছায়নি ফিফা

গ্রেপ্তার হননি

ক্রিকেটার নাঈমকে মারধরে মামলা হলেও গ্রেপ্তার হয়নি দুই পুলিশ

Enland

ইংল্যান্ড দলের চুরি হওয়া সরঞ্জাম উদ্ধার, দুই ব্যক্তি গ্রেপ্তার

সাকিব

ব্রাজিলের জার্সি গায়ে ‘পল্টি মারলেন’ সাকিব

১-১ গোলে ড্র

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ বললেন, ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa