Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home অভিনেত্রী বিদ্যা সিনহা মীমের পরিবারের বিরুদ্ধে মানববন্ধন
বিভাগীয় সংবাদ রাজশাহী

অভিনেত্রী বিদ্যা সিনহা মীমের পরিবারের বিরুদ্ধে মানববন্ধন

By Saiful IslamNovember 23, 20202 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক :অভিনেত্রী বিদ্যা সিনহা মীমের পরিবারের বিরুদ্ধে রাজশাহীর বাঘা উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিবেশী এক পল্লী চিকিৎসককে সপরিবারে প্রাণনাশের হুমকির প্রতিবাদে এই মানববন্ধন করা হয়।

রোববার বেলা সাড়ে ১১টায় বাঘা উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, উপজেলা পূজা উদযাপন পরিষদ, পিস ফ্যাসিলেটটর গ্রুপ এবং ভুক্তভোগী পরিবার এ মানববন্ধনের আয়োজন করে। প্রায় ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে কয়েক’শ মানুষ অংশ নেন।

ভুক্তভোগী পল্লী চিকিৎসক উত্তম কুমার সাহা বাঘা পৌরসভার নারায়নপুর মহল্লার বাসিন্দা। অভিনেত্রী মীমের পৈত্রিক বাড়িও এই মহল্লায়। উত্তম কুমার সাহা অভিনেত্রী মীমের চাচাতো মামা। মীমের মামা স্বপন সাহা ও বিশ্বজিৎ সাহার সঙ্গে মন্দিরের একটি রাস্তার জমি নিয়ে উত্তমসহ ১৫টি পরিবারের বিরোধ।

মানববন্ধনে বক্তারা বলেছেন, মামা স্বপন সাহা ও বিশ্বজিৎ সাহার পক্ষ নিয়ে অভিনেত্রী চিত্রা সিনহা সাহা ছবি তাদের হয়রানি করছেন। পল্লী চিকিৎসক উত্তম কুমার সাহাকে স্বপরিবারে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। মীমের জনপ্রিয়তার ওপর ভর করে তার মা ছবি সাহা সব জায়গায় প্রভাব বিস্তার করছেন। পল্লী চিকিৎসক উত্তম কুমার সাহাকে অপদস্থ করার অপচেষ্টা করছেন।

বক্তারা বলেন, পল্লী চিকিৎসক উত্তম কুমার সাহা গত ৪০ বছর ধরে বিনা টাকায় বাঘার দরিদ্র মানুষকে চিকিৎসা সেবা দিয়ে আসছেন। কিন্তু জমি সংক্রান্ত বিরোধে অভিনেত্রী বিদ্যা সিনহা মীমের পরিবার তাকে নানাভাবে নাজেহাল করছে। থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বক্তারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দ্রুত এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য দেন- উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুজিত কুমার পাণ্ডে, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম, বাঘা উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নগেন্দ্রনাথ মণ্ডল, সমাজসেবী রানু আক্তারী, সাবেক প্রধান শিক্ষক নিশিপদ সরকার প্রমুখ।

অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে অভিনেত্রী মীমের মা চিত্রা সিনহা সাহা ছবি বলেন, মানববন্ধন হয়েছে এটা শুনলাম। কিন্তু কেন মানববন্ধন কিছুই বুঝতে পারছি না। আমাদেরকে জড়ানো হচ্ছে। তিনি বলেন, মীম বাঘা থেকে উঠে এসেছে। এলাকাবাসী তাকে নিয়ে গর্ব করবে। কিন্তু উল্টো মিথ্যা কথা ছড়ানো হচ্ছে। দুই ধাপ উপরে উঠলে তিন ধাপ টেনে কিভাবে নামানো যায়, সেই চেষ্টাই হচ্ছে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
বিএনপির দুই গ্রুপের

আশুলিয়ায় ব্যানার ইস্যুতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত একাধিক

February 1, 2026
ছাত্রদলের সাবেক নেতা

ছাত্রদলের সাবেক নেতাকে লক্ষ্য করে গুলি

February 1, 2026
Probashi

স্বামীকে ভিডিও কলে রেখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

January 31, 2026
Latest News
বিএনপির দুই গ্রুপের

আশুলিয়ায় ব্যানার ইস্যুতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত একাধিক

ছাত্রদলের সাবেক নেতা

ছাত্রদলের সাবেক নেতাকে লক্ষ্য করে গুলি

Probashi

স্বামীকে ভিডিও কলে রেখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

Kaliganj-Gazipur-Rana sarkar-2

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রানাকে নিয়ে অপপ্রচার

বালিশ মিষ্টি

নেত্রকোণার ঐতিহ্যবাহী ‘বালিশ মিষ্টি’ পেলো দেশের ৫৮তম জিআই স্বীকৃতি

অসহায় প্রবাসী

বিদেশে ঘাম ঝরিয়ে কেনা বাড়ি, আশুলিয়ায় পানি ও বিদ্যুৎবিহীন অসহায় প্রবাসী

‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে প্রচারণা: স্বেচ্ছাসেবক দলের ৯ নেতাকে শোকজ, বহিষ্কার ১

ডেপুটি জেলার

জামিন ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, ডেপুটি জেলার বরখাস্ত

এমপি প্রার্থী আশা

আমাকে ভোট দিন, জয়ী হলে সবার বিয়ের ব্যবস্থা করব : এমপি প্রার্থী আশা

মানিকগঞ্জ-১ আসনে বিএনপি-জামায়াত প্রার্থীর প্রকাশ্য আচরণবিধি লঙ্ঘন!

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.