Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ অসামাজিক কার্যকলাপের দায়ে আবাসিক হোটেল থেকে ৫২ নারী-পুরুষ আটক
বিভাগীয় সংবাদ

অসামাজিক কার্যকলাপের দায়ে আবাসিক হোটেল থেকে ৫২ নারী-পুরুষ আটক

By Sibbir Osmanজানুয়ারি 9, 20212 Mins Read

অসামাজিক কার্যকলাপের দায়ে আবাসিক হোটেল থেকে ৫২ নারী-পুরুষ আটক

Advertisement
জুমবাংলা ডেস্ক: কক্সবাজারের লাইট হাউজ এলাকায় তিনটি কটেজে অভিযান চালিয়ে ৫২ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। আটককৃতদের ৩১ জন নারী ও ২১ জন পুরুষ। এই নারী পুরুষেরা কটেজগুলোতে অসামাজিক কার্যকলাপে জড়িত রয়েছে বলে দাবি করে পুলিশ।

পুলিশ বলছে, আটককৃত এসব নারী-পুরুষ কটেজগুলোতে অসামাজিক কার্যকলাপে জড়িত রয়েছে। এসময় একটি কটেজ থেকে ইয়াবাও উদ্ধার হয়েছে। শুক্রবার (৮ জানুয়ারি) রাতে এসব তথ্য জানান কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম।

অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, ‘এক শ্রেণির আবাসিক কটেজ মালিক ও ম্যানেজারসহ সংঘবদ্ধ একটি চক্র হোটেল-মোটেল জোনের কটেজগুলোতে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসার খবরে পুলিশের একটি দল অভিযান চালায়। শুক্রবার বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত চালানো অভিযানে নারীসহ ৫২ জনকে আটক করা হয়।

তিনি বলেন, ‘অসামাজিক কার্যকলাপ চালানোর অভিযোগ উঠা আমির ড্রিম প্যালেস থেকে এক কর্মচারীসহ ৮ জন পুরুষ ও দুজন নারী, মিম রিসোর্ট থেকে এক কর্মচারীসহ ১৩ জন পুরুষ ও ১৭ জন নারী এবং আজিজ গেস্ট ইন থেকে ১০ জন পুরুষ ও ২ জন নারীকে আটক করা হয়। এসময় আজিজ গেস্ট ইন কটেজের ম্যানেজারের ডেস্ক থেকে ৩৬০টি ইয়াবা উদ্ধার হয়েছে।

এছাড়া মিম রিসোর্টের পার্শ্ববর্তী অজ্ঞাত (সাইনবোর্ড বিহীন) এক কটেজে অভিযান চালানো হলেও ভেতরে থাকা লোকজন পেছনের গোপন দরজা দিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, হোটেল-মোটেল জোনের কটেজগুলো আবাসিক পর্যটন ব্যবসার আড়ালে সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন ধরে এ আসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল। চক্রটি নানা কৌশলে কক্সবাজার শহরসহ দেশের বিভিন্ন এলাকা থেকে নারীদের সংগ্রহ করে অসামাজিক কার্যকলাপে ব্যবহার করে আসছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি তদন্ত বিপুল চন্দ্র দে জানান, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। শনিবার সকালে তাদের কক্সবাজার আদালতে সোপর্দ করা হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

জুন 21, 2026
Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

জুন 21, 2026
আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

জুন 21, 2026

Latest News

শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

শিবির নেতা খুন

গাইবান্ধায় শিবির নেতা খুন, নেপথ্যে কী?

যুবদল নেতা মাসুদ

আলোচিত যুবদল নেতা মাসুদ হত্যার মূল পরিকল্পনাকারী আইয়ুব গ্রেপ্তার

গৃহিণীর মৃত্যু

নারকেল গাছ ভেঙে পড়ে গৃহিণীর মৃত্যু

Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

OC

ভুক্তভোগী নারীকে ‘মাল’ বলা সেই ওসি প্রত্যাহার

মামলার আসামি

পীর ‘সেজে’ কবরস্থানে আস্তানা গাড়লেন হত্যা মামলার আসামি

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa