Advertisement
জুমবাংলা ডেস্ক:  আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এবং ইউনিভার্সিটি টেকনোলজি মারা (ইউআইটিএম), মালয়েশিয়ার সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

মালয়েশিয়ায় ইউআইটিএম ক্যাম্পাসে আনুষঠানিকভাবে এ স্মারক স্বাক্ষরিত হয়।

ইউনিভার্সিটি টেকনোলজি মারা (ইউআইটিএম), মালয়েশিয়ার সর্ব বৃহৎ বিশ্ববিদ্যালয় গুলোর একটি। এই বিশ্ববিদ্যালয়ে মোট ১,৮৮,০০০ জন শিক্ষার্থী, ৯,০০০ ফ্যাকাল্টি মেম্বার এবং মালয়েশিয়ায় ৩৪টির মত ক্যাম্পাস রয়েছে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর মোঃ আনোয়ারুল আজিম আরিফ এবং ইউআইটিএম এর সহকারী ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শাহরিমান জয়নাল আবিদীন আশা প্রকাশ করেছে যে উভয় প্রতিষ্ঠানই পারস্পরিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা করবে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইআইইউসির প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসরুরুল মওলা এবং আইআইইউসির সেন্টার ফর রিসার্চ অ্যান্ড পাবলিকেশনের (সিআরপি) পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আকতারুজ্জামান খান।

এই সমঝোতা স্মারকটি স্বাক্ষরের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয় দুইটির মধ্যে উন্নততর শিক্ষা, পাঠদান এবং ছাত্র ছাত্রীদের স্কলারশিপ বিনিময়ের নতুন দ্বার উন্মোচন করল। তাছাড়া, এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় দুইটির মধ্যে শিক্ষা ও গবেষণা কার্যক্রমে সহযোগিতা ও উৎসাহিত করে এমন ইভেন্টগুলি সংগঠিত করা সম্ভব।

ইউআইটিএম এর অ্যাকাউন্টিং রিসার্চ ইনস্টিটিউট (এআরআই) এর পরিচালক অধ্যাপক ডাঃ জামালিয়াহ সাঈদ এ কার্যক্রম বাস্তবায়নে তাদের পূর্ণ সমর্থনের জন্য ভাইস চ্যান্সেলরদের ধন্যবাদ জানান।

তিনি আত্মবিশ্বাস ব্যক্ত করেন যে, প্রতিষ্ঠানগুলো সহযোগিতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাবে যা কেবল এই দুই বিশ্ববিদ্যালয়ই নয়, মালয়েশিয়া ও বাংলাদেশের সামাজ উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.