Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home আইডি নয়, হ্যাক হয়েছে জামায়াত আমিরের মাথা: নাছির
জাতীয় স্লাইডার

আইডি নয়, হ্যাক হয়েছে জামায়াত আমিরের মাথা: নাছির

By Arif ArmanFebruary 3, 20262 Mins Read
Advertisement

মিথ্যাচার করছেএক্স আইডি হ্যাক নিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। সোমবার (৩ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এই অভিযোগ করেন।

নাছির লেখেন, ‘মুক্তিযুদ্ধের বিরোধিতার পাপে কলঙ্কিত, গণহত্যার দায়ে অভিযুক্ত স্বাধীনতাবিরোধী অপশক্তি জামায়াতে ইসলামী ইতিহাসের কাঠগড়ায় দাঁড়িয়েও আজও অনুতপ্ত নয়। ক্ষমা চাওয়া তো দূরের কথা; বরং সময়ের স্রোত উল্টো ঘোরাতে তারা আবারও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপচেষ্টায় নেমেছে।’

ইরানের ইউরেনিয়াম সংরক্ষণে আগ্রহী রাশিয়া

তিনি বলেন, ‘চট্টগ্রামের এক জনসভায় জামায়াতে ইসলামীর আমীর দাবি করেছেন, “১৯৭১ সালের স্বাধীনতার ঘোষণা এবং উই রিভোল্ট প্রথম বলেছিলেন কর্নেল অলি আহমেদ।” এই বক্তব্য কেবল অসত্য নয়; এটি মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে বলা এক নির্মম ও ন্যাক্কারজনক প্রহসন।

কারণ ইতিহাস এক ও অভিন্ন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।’

নাছির লেখেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি দখলদার বাহিনী যখন ‘অপারেশন সার্চলাইট’-এর নামে নিরস্ত্র বাঙালির ওপর গণহত্যা চালাচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই মেজর জিয়াউর রহমান পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহের সিদ্ধান্ত নেন। বিদ্রোহের সূচনায় তিনি উচ্চারণ করেন ঐতিহাসিক শব্দ—“We revolt।” এরপরই আসে সেই মাহেন্দ্রক্ষণ—বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা। দেশের বেতারে ভেসে আসে সেই অবিস্মরণীয় কণ্ঠ- “আমি মেজর জিয়া বলছি।” ২৬ মার্চ প্রথম প্রহরে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি নিজেকে ‘অস্থায়ী রাষ্ট্রপতি ও লিবারেশন আর্মির কমান্ডার-ইন-চিফ’ ঘোষণা করে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। খোদ কর্নেল অলি আহমেদ নিজেও বিভিন্ন সময়ে স্বীকার করেছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক।

তিনি আরও লেখেন, তাই জামায়াতে ইসলামীর আমীরের এ ধরনের নির্লজ্জ, দায়িত্বজ্ঞানহীন ও ইতিহাসবিধ্বংসী বক্তব্যের তীব্র নিন্দা ও ঘৃণাভরে প্রতিবাদ জানাই। কয়েকদিন আগেও নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে তিনি বলেছিলেন তাঁর আইডি হ্যাক হয়েছে। বাস্তবে আইডি হ্যাক হয়নি-হ্যাক হয়েছে তাঁর মাথা। তাছাড়া ইতিহাস নিয়ে তিনি এমন জঘন্য মিথ্যাচার করতে পারেন না।’

নাছির লেখেন, ইতিহাস বিকৃত করে, মিথ্যার আশ্রয় নিয়ে জামাতের আমির আজও প্রমাণ করেছেন জামায়াতের রাজনীতি শুরু হয়েছিল মুনাফেকি দিয়ে, আর আজও তা চলছে সেই একই মুনাফেকির ধারাবাহিকতায়।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Arif Arman

    Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.

    Related Posts
    রাশিয়া

    ইরানের ইউরেনিয়াম সংরক্ষণে আগ্রহী রাশিয়া

    February 3, 2026
    বহিষ্কার

    হাতিয়ায় দলীয় সিদ্ধান্ত অমান্য, বিএনপির ৯ নেতা বহিষ্কার

    February 3, 2026
    নোট

    আজ থেকে বাজারে আসছে ১০ টাকার নতুন নোট

    February 3, 2026
    Latest News
    রাশিয়া

    ইরানের ইউরেনিয়াম সংরক্ষণে আগ্রহী রাশিয়া

    বহিষ্কার

    হাতিয়ায় দলীয় সিদ্ধান্ত অমান্য, বিএনপির ৯ নেতা বহিষ্কার

    নোট

    আজ থেকে বাজারে আসছে ১০ টাকার নতুন নোট

    ঝুঁকিপূর্ণ

    গাজীপুরে ৯৩৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৪০টি ঝুঁকিপূর্ণ

    সাক্ষ্য

    এপস্টেইন তদন্তে সাক্ষ্য দেবেন বিল ক্লিনটন ও হিলারি ক্লিনটন

    বিভ্রান্ত

    ‘ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে জনগনকে বিভ্রান্ত করার চেষ্টা করছে জামায়াত’

    জনপ্রিয়

    ‘আগে শেখ হাসিনার সমালোচনার কারণে আমি প্রচণ্ড জনপ্রিয় একটা মানুষ ছিলাম’

    প্রেস সচিব

    ভারতীয় মিডিয়া এবং আওয়ামী লীগ প্রতিনিয়ত অপতথ্য ছড়াচ্ছে : প্রেস সচিব

    অনুভূত

    ভোরে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাতক্ষীরা

    বিএনপি

    ‘বিএনপি এখন ভাড়াটে, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে’

    ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.