জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামে নিহত সরকারি আইনজীবী সাইফুল ইসলাম আলিফের পরিবারের জন্য কোটি টাকার ফান্ড গঠনের উদ্যোগ নিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এই ফান্ডের প্রথম কিস্তি হিসেবে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের দেওয়া ৭ লাখ টাকার চেক তুলে দেন আলিফের পরিবারের হাতে। এ ফান্ড সংগ্রহের দায়িত্বে আছে মানবিক সংগঠন শামসুল হক ফাউন্ডেশন।

Advertisement

ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার (২৯ নভেম্বর) রাতে বিষয়টি জানানো হয়েছে। এর আগে সকালে চট্টগ্রামের লোহাগাড়ার পানত্রিশা গ্রামে শহীদ আইনজীবীর কবর জিয়ারত ও দোয়ায় অংশ নেন ধর্ম উপদেষ্টা।

আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে হত্যা করা হয়েছে মন্তব্য করে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, প্রতিশ্রুতিশীল এ তরুণ আইনজীবী আইনের শাসন, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে দেশ ও জাতিকে অনেক কিছু দিতে পারতেন। কিন্তু তাকে সেই সুযোগ দেয়নি হত্যাকারীরা। এই জঘন্য হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধীদের প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তির বিধান করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

এ সময় তিনি ইসকন নিষিদ্ধের বিষয়ে কোনো মন্তব্য করা সমীচীন হবে না বলে জানান। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সৌহার্দ্যপূর্ণ একটি রাষ্ট্র। এই সৌহার্দ্য বিনষ্ট করতে দেশি-বিদেশি নানা প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে। এর বাইরেও একটি বৈষম্যহীন দেশ গঠনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে এখন আবার অপচেষ্টা চলছে। কোনোভাবেই এই চক্রান্তের ফাঁদে পা দেওয়া যাবে না। সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট হতে দেওয়া যাবে না।

উপদেষ্টা দেশবাসীকে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় সহনশীল ও দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ জানান।

পরে ধর্ম উপদেষ্টা আইনজীবী সাইফুল ইসলামের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। উপদেষ্টা আলিফের পিতার হাতে শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ হতে এক কোটি টাকা সহায়তা প্রতিশ্রুতির অংশ হিসেবে নগদ এক লাখ টাকা, আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ হতে ৫ লাখ টাকার চেক ও আল মানাহিল ফাউন্ডেশনের পক্ষ থেকে আরও এক লাখ টাকা তুলে দেন।

গত ৩ নির্বাচনে সবচেয়ে বড় অপরাধ করেছে নির্বাচন কমিশন: বদিউল আলম

উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হাসান, ধর্মবিষয়ক মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তারা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.