Advertisement

স্পোর্টস ডেস্ক: আগামী এপ্রিলে অনুষ্ঠিতব্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দিবেন ভারতের তারকা বাঁহাতি ব্যাটসম্যান রিশাভ পান্ত।

মূলতঃ আইপিএলে নিজেদের নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে এবার পাচ্ছে না দিল্লি ক্যাপিটালস। সদ্য শেষ হওয়া ইংল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডেতে কাঁধের ইনজুরিতে পড়েন আইয়ার।

যে কারণে আগেই বলা হয়েছিল, সম্ভবত আইপিএলের অর্ধেকই খেলতে পারছেন না আইয়ার। এ কারণেই নতুন নেতা নির্বাচন করতে হয়েছে দিল্লিকে।

তবে আইপিএলের অর্ধেক নয়, এবারের পুরো আসরই কাঁধের ইনজুরির কারণে খেলতে পারছেন না আইয়ার। যার ফলে পুরো আসরের জন্যই নতুন নেতা নির্বাচন করতে হয়েছে দিল্লিকে।

২০১৮ আইপিএলের মাঝপথে গৌতম গম্ভীরকে সরিয়ে তরুণ ক্রিকেটার শ্রেয়াস আইয়ারকে অধিনায়ক নির্বাচন করে দিল্লি। তার অধীনে আরব আমিরাতে অনুষ্ঠিত গত আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করেছে দিল্লি। খেলেছে ফাইনালও। শেষ পর্যন্ত মুম্বাইর কাছে হেরে শিরোপা জেতা হয়নি তাদের।

গত আইপিএলেই অসাধারণ ব্যাটিং করেছিলেন রিশাভ পান্ত। এরপর ভারতীয় জাতীয় দলে জায়গা করে নিয়ে দুর্দান্ত ব্যাটিং করে চলেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি- সব ফরম্যাটেই সমানভাবে দক্ষতার সঙ্গে ব্যাটিং করে যাচ্ছেন তিনি। যে কারণে, সাবেক ইংলিশ ক্রিকেটার ইয়ান বেল পর্যন্ত বলছেন, পান্তকে ছাড়া ভারতীয় দল এখন কল্পনাই করা যায় না।

২৩ বছর বয়সী সেই রিশাভ পান্তকেই শেষ পর্যন্ত অধিনায়ক হিসেবে বেছে নিলো দিল্লি ক্যাপিটালস।

অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর পান্ত বলেন, দিল্লি হচ্ছে এমন একটি জায়গা, যেখান থেকে আমি বেড়ে উঠেছি। ৬ বছর আগে এখান থেকেই আমার আইপিএল যাত্রা শুরু হয়েছিল। এই দলটিকে একদিন নেতৃত্ব দেবো, এটা ছিল স্বপ্ন। আমি সব সময়ই এর জন্য আকাঙ্খিত ছিলাম। আজ আমার সেই স্বপ্ন সত্যি হয়ে এলো। আমি নিজেকে খুব সম্মানিত বোধ করছি। আমি সত্যিই খুব আনন্দিত, বিশেষ করে আমাদের ফ্রাঞ্চাইজি মালিকদের প্রতি, যারা আমাকে অধিনায়ক হিসেবে চিন্তা করেছেন। এই দলটির রয়েছে দুর্দান্ত একটি কোচিং স্টাফ টিম। আর দলটি গঠন করা হয়েছে সিনিয়র ও জুনিয়রদের দারুণ কম্বিনেশনে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.