Advertisement

জুমবাংলা ডেস্ক : আওয়ামী লীগ সরকারের সময় সব ধরনের চুক্তি, জ্বালানিসহ বিভিন্ন বিষয়ে যেসব চুক্তি হয়েছে সেগুলোর মূল চুক্তির কাগজ চাওয়া হবে এবং খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

ড.দেবপ্রিয়

মঙ্গলবার ( ১৭ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের সম্মেলন কক্ষে সরকারের ২৪ টি সংস্থার সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, হাসিনা সরকারের আমলে চাপে পড়ে ইচ্ছা থাকলেও সঠিক তথ্য-উপাত্ত দিয়ে অর্থ ব্যয়ের প্রাক্কলন করতে পারেননি আমলারা। এ কারণেই এসব প্রাক্কলনের ভিত বেশ দুর্বল। যারা ভয়ে বা চাপে এতদিন সঠিক তথ্য দিতে পারেননি তাদের বলা হয়েছে এখন সময় এসেছে সেই সুযোগ কাজে লাগান।

তিনি বলেন, জিডিপি, জাতীয় আয়, মূল্যস্ফীতি এবং এডিপির প্রাক্কলনকরা হয় এগুলোর বস্তুগত ভিত্তিগত অত্যন্ত দুর্বল। এগুলো কীভাবে হয় এসব বিষয় খতিয়ে দেখা হবে। এ জন্য আমরা আলাদাভাবে বিবিএসের সঙ্গে বসবেন।

তিনি আরও বলেন, যেভাবে বিভিন্ন বিষয়ে ব্যয় প্রাক্কলন করেছে হাসিনা সরকার; তার ভিত্তি অনেক দুর্বল। জাতীয় আয় আর মূল্যস্ফীতির হিসাব যেভাবে পরিবেশন করতো হাসিনা সরকার, সেখানে লোন গলদ আছে কি-না খতিয়ে দেখা হবে তার খুঁটিনাটি।

এ অর্থনীতিবিদ বলেন, মেগা মেগা সব প্রকল্প দর্শনে সাজানো হয়েছিল আওয়ামী লীগ সরকারের উন্নয়ন পরিকল্পনা। যা অনেকগুলোর বাস্তবায়ন শেষে ভোগও করছেন দেশের মানুষ। তবে এসব বাস্তবায়নে হয়েছে বড় অঙ্কের অর্থের নয়-ছয়।

শ্বেতপত্র প্রনয়ন কমিটির প্রধান জানান, সামনে এ কমিটির তৃতীয় সভা হবে। তারা যে তথ্য উপাত্ত পেয়েছেন। এখন লেখার কাজ কীভাবে শুরু হবে সেটি নিয়ে আলোচনা হবে। কমিটি যে উন্মুক্ত তথ্য উপাত্ত চেয়েছিলেন এতে ব্যাপক সাড়া পড়েছে। দ্রুত ঢাকার বাইরে টাউনহল বৈঠক করা হবে। কমিটি কী পেয়েছে সেই ভেতরের তথ্য এখন বলার সময় নয়, সময় আসলে বলা হবে।

যুগ্মসচিব পদে পদোন্নতি চান ২৫ ক্যাডারের ‘বঞ্চিত’ ১৯৪ কর্মকর্তা

প্রসঙ্গত, বৈঠকে শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য ড. মোস্তাফিজুর রহমান, ড. সেলিস রায়হানসহ অন্যরা উপস্থিত ছিলেন। সরকারি সংস্থার মধ্যে বিবিএস, বিআইডিএস, এনবিআর, বিডা, বেজা,বিসিক, কৃষি মন্ত্রনালয়সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.