Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা আগামীকাল পরীক্ষা, এখনো প্রবেশপত্র পায়নি ২২ জন
শিক্ষা

আগামীকাল পরীক্ষা, এখনো প্রবেশপত্র পায়নি ২২ জন

By iNews DeskFebruary 2, 2020Updated:February 2, 20202 Mins Read

আগামীকাল পরীক্ষা, এখনো প্রবেশপত্র পায়নি ২২ জন

Advertisement
মোংলার চৌরিডাঙ্গা আহমাদিয়া দাখিল মাদ্রাসার ২২ শিক্ষার্থীর দাখিল পরীক্ষার প্রবেশপত্র এখনও হাতে না পাওয়ায় এসএসসি পরীক্ষা দেওয়া তাদের জন্য অনিশ্চিত হয়ে পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

চলতি বছরের ৩ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে এই এসএসসি পরীক্ষা। এ অবস্থায় শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নেন ক্ষুব্ধ অভিভাবকসহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।

শিক্ষা বোর্ড থেকে পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহে মাদ্রাসা সুপার ও সভাপতির অবহেলা ও খামখেয়ালীপনার অভিযোগ করেন তারা। আর এ বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে মাদ্রাসা সুপার মাওলানা জালাল উদ্দিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে।

একই মাদ্রাসার সহকারী সুপার অভিযোগে জানান, চলতি মাসের ৩ ডিসেম্বর শুরু হতে যাওয়া ২০২০ সালের দাখিল পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের প্রবেশপত্র এক সপ্তাহ আগে দেয়ার কথা থাকলেও এখন পর্যন্ত তা দেয়া হয়নি। এতে পরীক্ষার্থীরা ও তাদের অভিভাবকরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন।

অপরদিকে শিক্ষার্থী ও অভিভাবকদের চাপের মুখে আত্মগোপন করেছেন সভাপতি ও মাদ্রাসা সুপার। এ মাদ্রাসা থেকে চলতি বছর ২২ শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেয়ার কথা। কিন্তু তাদের কেউই এখন পর্যন্ত প্রবেশপত্র পায়নি।

আগামীকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষা শুরু হবে। আজ রোববারের মধ্যে ওই ২২ শিক্ষার্থী প্রবেশপত্র হাতে না পেলে অংশগ্রহণ করতে পারবেন না বলে জানান মাদ্রাসার অন্য শিক্ষকরা। এ অবস্থায় হতাশার মধ্যে পড়েছে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

ওই মাদ্রাসার এক পরীক্ষার্থীর বাবা মেয়ের শিক্ষা জীবন অনিশ্চয়তায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘দুর্নীতিবাজ মাদ্রাসা সুপার ও সভাপতি কোমলমতি ছেলে মেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে।

প্রতিষ্ঠান পরিচালনা করে সভাপতি কিন্তু তার কাছে গেলে তিনি কিছুই জানেন না বলে জানান। আমার মেয়ে পরীক্ষায় অংশ গ্রহণ করতে না পারলে তাদের বিরুদ্ধে আদালতে মামলা করব।’

এদিকে শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন থেকে শুরু করে ফর্মপূরণ ও প্রবেশপত্র সংগ্রহের নামে কয়েক দফায় হাজার হাজার টাকা হাতিয়ে নেন মাদ্রাসা সুপার। এ ছাড়া ভিন্ন কৌশলে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের কাছ থেকে নগদ অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে তাদের বিরুদ্ধে।

এ বিষয়ে জানতে মাদ্রাসা সুপারের সঙ্গে দফায় দফায় মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, মাদ্রাসার দাখিল পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ার বিষয় একটি অভিযোগ পাওয়া গেছে এবং জেলা প্রশাসককেও অবহিত করা হয়েছে। তিনি এ ব্যাপারে বোর্ডে যোগাযোগ করছেন। তাছাড়া অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও আশ্বাস দেন নির্বাহী কর্মকর্তা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards. We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
ctg-bord

চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

July 10, 2026
গণ বিশ্ববিদ্যালয়

গণ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন ঘিরে চলছে জোর প্রস্তুতি

July 10, 2026
SSC

চট্টগ্রাম বোর্ডে শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

July 10, 2026

Latest News

ctg-bord

চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

গণ বিশ্ববিদ্যালয়

গণ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন ঘিরে চলছে জোর প্রস্তুতি

SSC

চট্টগ্রাম বোর্ডে শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

Primary

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ফাঁস, সর্বশেষ যা জানা গেল

বৃত্তির ফল

বৃত্তির ফল প্রকাশ করা সেই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

Sikkha

প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন

Bitte

প্রাথমিক বৃত্তির ফল আজ প্রকাশ হচ্ছে না, সম্ভাব্য সময় আগামী রোববার

SSC

এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

প্রাথমিক বৃত্তির ফল

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের সময় জানালো অধিদফতর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa