
স্থানীয়রা জানান, আব্দুর রশীদ দ্বিতীয় বিয়ে করেন কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায়। নিহতের দিন তিনি তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে দেখা করতে যান ফুলবাড়িতে। সেখানে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পরে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়। পরে এ ঘটনায় নিহতের ভাই বাদি হয়ে একটি হত্যা মামলা করলে আদালত আব্দুর রশিদের লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য নির্দেশ দেয়।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবীর জানান, পুলিশ আদালতের নির্দেশ অনুযায়ী মঙ্গলবার কবর থেকে লাশ উত্তোলন করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



