Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ‘আমেরিকার পতন আসন্ন, নতুন বিশ্ব ব্যবস্থার কথা ভাবছে মানুষ’
আন্তর্জাতিক

‘আমেরিকার পতন আসন্ন, নতুন বিশ্ব ব্যবস্থার কথা ভাবছে মানুষ’

By Sazzad Hossainজুন 14, 2025Updated:জুন 14, 20252 Mins Read

‘আমেরিকার পতন আসন্ন, নতুন বিশ্ব ব্যবস্থার কথা ভাবছে মানুষ’

Advertisement

জুমবাংলা ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম মোহাম্মদ জাওয়াদ হাজ আলী আকবারি বলেছেন, আমেরিকা ক্রমেই পতনের দিকে এগিয়ে যাচ্ছে। আমেরিকা যে পতনের দিকে এগিয়ে যাচ্ছে তার প্রমাণ হলো পশ্চিম এশিয়ায় বিশেষ করে সিরিয়া, ইরাক, ইয়েমেন, লেবানন ও ফিলিস্তিনে তারা পরাজিত হয়েছে, তাদের বৈদেশিক ঋণের পরিমাণ ২০ হাজার বিলিয়ন ডলারে পৌঁছেছে, সেখানে মাদকাসক্ত ও গৃহহীন মানুষের সংখ্যা বেড়েছে এবং ক্ষুধা ও শ্রেণীগত বৈষম্যও বেড়ে চলেছে।

তিনি বলেন, আমেরিকা রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সামর্থ্য হারিয়েছে এবং বিশ্ব এখন নতুন বিশ্ব ব্যবস্থা নিয়ে চিন্তা করছে। তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় এ কথা বলেন।

জুমার নামাজের এই খতিব বলেন, ইরান আমেরিকার পতন ত্বরান্বিত করেছে। প্রতিরোধ ফ্রন্ট গঠিত হওয়ার কারণে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব কমে গেছে। ইয়েমেন পরিস্থিতির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, সৌদি নেতৃত্বাধীন আগ্রাসী জোট ইয়েমেনে চোরাবালিতে আটকা পড়েছে।

হুজ্জাতুল ইসলাম মোহাম্মদ জাওয়াদ হাজ আলী আকবারি আরও বলেন, পাশ্চাত্য প্রতিশ্রুতি বাস্তবায়ন না করায় তেহরান পরমাণু সমঝোতায় দেওয়া আরও কিছু প্রতিশ্রুতির বাস্তবায়ন স্থগিত করেছে। ইউরোপের এ অবস্থান অব্যাহত থাকলে ইরানও প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত রাখার ধারা অব্যাহত রাখবে।

ইরান সরকার পরমাণু সমঝোতায় দেওয়া আরও কিছু প্রতিশ্রুতির বাস্তবায়ন স্থগিত রাখার অংশ হিসেবে পরমাণু রিসাার্চ অ্যান্ড ডেভলপমেন্টের ওপর থেকে সব ধরণের সীমাবদ্ধতা প্রত্যাহার করে নিয়েছে। পরমাণু কর্মসূচি স্থগিত রাখার বিষয়ে খতিব যখন কথা বলছিলেন তখন জুমার নামাজে অংশগ্রহণকারী মুসল্লিরা সরকারের এ পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। সূত্র: কালের কন্ঠ 

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sazzad Hossain
  • Facebook
  • X (Twitter)

Related Posts
delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

জুন 20, 2026
hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

জুন 20, 2026
ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

জুন 20, 2026

Latest News

delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

নিয়ন্ত্রণ

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণ সম্ভব নয়: ট্রাম্প

সতর্ক করলো

মিত্র ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করলো যুক্তরাষ্ট্র

মারা গেছেন

মারা গেছেন জনপ্রিয় অভিনেত্রী ডাভেইগ চেজ

তেলের দাম

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পর বিশ্ববাজারে ফের কমল জ্বালানি তেলের দাম

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa