Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
  • Standards and Ethics
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
  • Standards and Ethics
ZoomBangla iNews
Home জাতীয় আশা করি ড. ইউনূস মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন: কাদের সিদ্দিকী
জাতীয় স্লাইডার

আশা করি ড. ইউনূস মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন: কাদের সিদ্দিকী

By Saumya Sarakarআগস্ট 10, 20242 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ড. ইউনূসের ক্ষমতার লোভ নেই। একটি যৌক্তিক সময় পর্যন্ত তারা ক্ষমতায় থাকতে হবে। এই সময়টি দুই বছরের বেশি নয়। অতীতে ইউনূসের ওপর শুধু জুলুম করা হয়েছে। ইউনূসকে যদি আমরা দেশের পক্ষে কাজে খাটাতে পারতাম তাহলে বাংলাদেশ আরও বেশি লাভ হতো। আশা করছি তিনি মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন।

গতকাল শুক্রবার রাতে টাঙ্গাইল শহরের নিজ বাসভবনে দেশের চলমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন কাদের সিদ্দিকী।

পুলিশ সম্পর্কে তিনি বলেন, ‘ব্রিটিশ আমল থেকে এখন পর্যন্ত থানা থেকে পুলিশ পালিয়ে এসেছে এমন ঘটনা ঘটেনি। আমি সব পুলিশকে আহ্বান করবো আবারও থানায় ফিরে যান এবং আপনারা আইনের নির্দেশ মেনে চলবেন। যদি আপনারা আবারও দলবাজি করেন তাহলে আপনাদের কোনো ভবিষ্যৎ নেই।’

বঙ্গবীর বলেন, ‘শেখ হাসিনা ও বঙ্গবন্ধু এক নয়। আমি আশা করবো এই সরকার বঙ্গবন্ধুর বাড়িতে কারা আগুন দিয়েছে তা তদন্ত করবে এবং সুষ্ঠু তদন্ত করে বিচার করবেন। এর সঠিক বিচার না করলে এই সরকারকে তার জবাবদিহি করতে হবে। বঙ্গবন্ধু এ দেশের সম্মান। তার ভাস্কর্য এই ভাবে ভাঙা উচিত হয়নি। এটা যদি আন্দোলনকারীরা ভেঙে থাকে, আন্দোলনের পক্ষের লোকেরা ভেঙে থাকেন তাহলে তাদের জবাবদিহি করতে হবে।’

শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে তিনি বলেন, ‘এই রকম জীবনহানি এত অল্প সময়ে আমরা দেখিনি। আমার কাছে মনে হয় এটি বাংলাদেশের জয়। বাংলাদেশের মানুষের বিক্ষোভের জয়। ছাত্ররা যে আন্দোলন করেছে, তা বিপথে পরিচালনা করার জন্য স্বাধীনতার বিরুদ্ধে নিয়ে যাওয়া হয়েছে। এটা বঙ্গবন্ধুর বিরুদ্ধে নেওয়া হয়েছে। এটা মুক্তিযুদ্ধের বিরুদ্ধেও নেওয়া হয়েছে। এ জন্য আমি সাবধান করবো যারা আন্দোলন করে সফল হয়েছেন, সফলতার পূর্ব শর্তই হচ্ছে ন্যায় বিচার, অন্যের প্রতি ভালো আচরণ, বিনম্রতা।’

দেশে সংখ্যালঘুদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের নিন্দা জানিয়ে দ্রুত তদন্ত করে এর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে বলেন কাদের সিদ্দিকী।

দুর্নীতির বিষয়ে কাদের সিদ্দিকী বলেন, এই সরকার এদেশের দুর্নীতি একেবারে শেষ করতে পারবেন না। তবে যদি দুর্নীতির গলা চেপে না ধরতে পারেন তাহলে তাদের প্রতিও এ দেশের মানুষের আস্থা থাকবে না। মানুষ কিন্তু প্রথম চায় দুর্নীতিমুক্ত সমাজ। এই ১৫টা বছর এ দেশে শুধু অন্যায় হয়েছে। এ আন্দোলন কোটা সংস্কারের জন্য এত সফলতা আসেনি, বৈষম্যর জন্যও আসেনি। মানুষ ক্ষিপ্ত হয়েছে। তিন-চারটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। আওয়ামী লীগ মানুষের ইচ্ছার বাইরে সরকার গঠন করেছে।

যে কারণে কঙ্গনার বিরুদ্ধে ৫৬ কোটি টাকার মানহানি মামলা

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
কুর্মিটোলা হাসপাতালের

কুর্মিটোলা হাসপাতালের নাম পরিবর্তন

মে 20, 2026
রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের আভাস

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের আভাস

মে 20, 2026
Ahmadullah

রামিসা হত্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

মে 20, 2026
Latest News
কুর্মিটোলা হাসপাতালের

কুর্মিটোলা হাসপাতালের নাম পরিবর্তন

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের আভাস

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের আভাস

Ahmadullah

রামিসা হত্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

Current

দেশে সর্বকালের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড

DMH

ঢাকায় মাদ্রাসার বাথরুমে ১০ বছরের ছাত্রের মরদেহ, ধর্ষণের আলামত

ডিএমপি কমিশনার

অপরাধী যেই হোক ছাড় নেই : ডিএমপি কমিশনার

কুর্মিটোলা জেনারেল হাসপাতাল

কুর্মিটোলা হাসপাতালের নতুন নামকরণ

Tarak

তিস্তা ব্যারেজও করবে বিএনপি সরকার : প্রধানমন্ত্রী

বিদ্যুৎ থাকবে না

বৃহস্পতিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

ইউনিসেফ

হামের টিকা নিয়ে ইউনিসেফ-এর বিস্ফোরক তথ্য!

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp