Advertisement

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নরায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে যুবলীগ নেতাসহ ৫ জনকে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আড়াইহাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট মো. উজ্জল হোসেনের নেতৃত্বে বৃহস্পতিবার দিনব্যাপী মেঘনা নদীতে এ অভিযান পরিচালিত হয়।

সাজাপ্রাপ্তরা হলো আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাত্তার, নোয়াখালীর দুলালের ছেলে নবী হোসেন (২০), আড়াইহাজারের বিবির কান্দীর জামালের ছেলে কামাল (৩০), চট্রগ্রামের বাতেনের ছেলে আজিজ (৪০) ও একই এলাকার বাতেনের ছেলে মোহাম্মদ আলীকে আটক করা হয়। যুবলীগ নেতা সাত্তারকে ৩ মাস ও বাকী ৪ জনের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

অভিযানে একটি ড্রেজার ও একটি ভলগেট জব্দ করা হয়। ঘটনার সময় আড়াইহাজার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাত্তার জব্দকৃত ড্রেজার ম্যাজিস্ট্রেটের নিকট থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্ঠা করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জল হোসেন জানান, দীর্ঘ দিন ধরে আড়াইহাজার, সোনারগাঁ ও কুমিল্লা এলাকায় মেঘনা থানার চালিভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান লতিফ ও আড়াইহাজারের যুবলীগ নেতা সাত্তারসহ বেশ কিছু প্রভাবশালী অধৈবভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে আড়াইহাজারের কমলাপুর, ডেঙ্গুরকান্দী, সায়েদাবাদ, খাগকান্দা দক্ষিণ নয়াপাড়া এলাকা বিলিন হতে চলছে। এই অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার থানা পুলিশ, খাগকান্দা নৌপুলিশ ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।

আড়াইহাজার উপজেলা চেয়ারম্যান মুজাহেদুর রহমান হেলো সরকার জানান, দীর্ঘ দিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। যা আমরা উপজেলা প্রশাসনের সিদ্ধান্ত আমি নিজে থেকে এই অভিযান চালাই। এতে মেঘনা ভাঙ্গন থেকে আড়াইহাজার উপজেলার অনেকগুলো গ্রাম রক্ষা পাবে।

তিনি আরো বলেন, এই অভিযানের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটকে এলাকার শত শত লোক উপস্থিত থেকে সাধুবাদ জানিয়েছেন।

 

জুমবাংলা নিউজ/আরএস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google