Advertisement

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারয়ণগঞ্জের আড়াইহাজারে শিক্ষানবীশ ড্রাইভিং লাইসেন্স পেল ৩ শতাধিক চালক। এই উপলক্ষে শনিবার দিনব্যাপী উপজেলা প্রশাসনের উদ্যেগে ও আড়াইহাজারের দুপ্তারা ইউনিয়ন পরিষদের সহযোগিতায় শিক্ষানবীশ ড্রাইভিং লাইসেন্স প্রদান কার্যক্রম ও সড়ক পরিবহন আইন, ২০১৮ সম্পর্কে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

দুপ্তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহিদা মোশাররফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেন। বিশেষ অতিথি হিসেবে আড়াইহাজার উপজেলা সহাকরী কমিশনার (ভুমি) মো. উজ্জল হোসেন উপস্থিত ছিলেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ সভাপতি আহাম্মেদুল কবির উজ্জল, বাজবী সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচারনা পর্ষদের সভাপতি নাজমুল ইসলাম, যুবলীগ নেতা বাকের ভুইয়া, মোতাহার হোসেনসহ দুপ্তারা ইউনিয়নের সকল ইউপি সাধারণ ও সংরক্ষিত সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের আওতাধীন এলাকার ৩ শতাধিক চালককে ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হয়।

ইউএনও মো. সোহাগ হোসেন জানান, আমরা পুরো উপজেলায় পৌরসভা ও ইউনিয়ন ভিত্তিক এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ইতি মধ্যে ৭টি ইউনিয়নে কাজ শেষ হয়েছে।

 

জুমবাংলা নিউজ/আরএস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google