Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ইউক্রেনের রাজধানী কিয়েভের উত্তরে ঢুকে পড়েছে রুশ বাহিনী
আন্তর্জাতিক

ইউক্রেনের রাজধানী কিয়েভের উত্তরে ঢুকে পড়েছে রুশ বাহিনী

By জুমবাংলা নিউজ ডেস্কFebruary 24, 2022Updated:February 24, 20222 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ান বাহিনী আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনের রাজধানী কিয়েভ অঞ্চলের উত্তরে ঢুকে পড়েছে বলে ইউক্রেনের সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে। খবর এএফপি’র।

ইউক্রেনের রাজধানী কিয়েভের উত্তরে ঢুকে পড়েছে রুশ বাহিনী

Advertisement
ইউক্রেনের রাজধানীর উত্তর অংশে অবস্থানরত এএফপি’র এক প্রতিবেদক জানান, নগরের উপর দিয়ে নিচু হয়ে বেশ কয়েকটি হেলিকপ্টার উড়তে দেখেছেন তিনি। সেখানকার একটি বিমানবন্দর রুশ বাহিনীর দখল নেওয়ার খবরের পর এই খবর সামনে এলো।

এদিকে, ইউক্রেনের কৃষ্ণসাগর তীরবর্তী বন্দরনগরী ওডেসার কাছে একটি সামরিক ঘাঁটিতে বৃহস্পতিবার বিমান হামলায় ১৮ জন নিহত হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

ওডেসার প্রাদেশিক প্রশাসন এক বিবৃতিতে জানায়, ১৮ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে আট জন পুরুষ ও ১০ জন নারী। ধ্বংস্তূপের মধ্যে আরও মরদেহের খোঁজ চলছে বলেও ওই বিবৃতিতে বলা হয়েছে।

এ নিয়ে ইউক্রেনে রুশ হামলার প্রথম ঘণ্টাতেই ৪০ ইউক্রেনীয় সেনা ও ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে কিয়েভ।

এছাড়া প্রায় ৫০ জন রাশিয়ান সেনাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। রাশিয়ার স্থল বাহিনী বিভিন্ন দিক থেকে ইউক্রেনে প্রবেশের কয়েক ঘণ্টা পর এই ঘোষণা দেয় কিয়েভ।

এছাড়া রাশিয়ার আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন।

বৃহস্পতিবার ইউক্রেনের আর্মি জেনারেল স্টাফের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ইউক্রেনের আর্মি জেনারেল স্টাফ টুইটারে বলেছে, ‘শচস্তিয়া নিয়ন্ত্রণে রয়েছে। ৫০ দখলদার সেনা নিহত হয়েছে। ক্রামাতোরস্কে আরও একটি রুশ যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে।’

এ নিয়ে ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে টুইটারে দাবি করা হয়েছে।

এদিকে, ইউক্রেনের বিমান ঘাঁটি ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে নির্ভুল অস্ত্র দিয়ে ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

অপরদিকে ইউক্রেনের দাবি, দেশটির পূর্বাঞ্চলে পাঁচ রুশ বিমান ও হেলিকপ্টার ভূপাতিত করেছে তারা।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের রাজধানী কিয়েভে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পাশাপাশি রাজধানীর প্রধান বিমানবন্দরের কাছে গুলির শব্দও শোনা গেছে।

এদিকে হামলা করে ইউক্রেনের একটি বিমানবন্দর দখল করে নিয়েছে রুশ বাহিনী।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
তীব্র দাবদাহ

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জন নিহত, জরুরি সতর্কতা জারি

July 6, 2026
তেহরানে শোকযাত্রা

খামেনির কফিন নিয়ে তেহরানে শোকযাত্রা, লাখো মানুষের ঢল

July 6, 2026
ট্রাম্পের চাপে নতি

ট্রাম্পের চাপে নতি স্বীকার ফিফার? নতুন বিতর্কের জন্ম

July 6, 2026

Latest News

তীব্র দাবদাহ

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জন নিহত, জরুরি সতর্কতা জারি

তেহরানে শোকযাত্রা

খামেনির কফিন নিয়ে তেহরানে শোকযাত্রা, লাখো মানুষের ঢল

ট্রাম্পের চাপে নতি

ট্রাম্পের চাপে নতি স্বীকার ফিফার? নতুন বিতর্কের জন্ম

Khamini

বাবার শেষ বিদায়ে যে কারণে অনুপস্থিত মোজতবা খামেনি

ny-shooting

নিউইয়র্কে ভ .য়াবহ গো .লাগু .লি, ৪ শিশুসহ গু .লিবিদ্ধ ৮

শ্যালকের দেওয়া আগুন

স্ত্রীর রাগ ভাঙাতে যাওয়াই হলো কাল, শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ

Trump

মাত্র একটি আঘাতেই সবাইকে শেষ করে দিতে পারতাম : ট্রাম্প

তেলাপিয়া মাছ

থাইল্যান্ডে ছড়িয়ে পড়েছে রাক্ষুসে তেলাপিয়া, বিপাকে মৎস্যজীবীরা

মেক্সিকোর মেয়র কেন কুমির বিয়ে করলেন

আয়াতুল্লাহ খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা সম্পন্ন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa