Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home শিক্ষা ইউনিক আইডিতে বাড়তে পারে নাগরিক সেবা
শিক্ষা

ইউনিক আইডিতে বাড়তে পারে নাগরিক সেবা

By Saiful IslamOct 7, 2022, 10:37 PM Asia/Dhaka3 Mins Read
Advertisement

মো. সামিউল হাসান : ‌‌করোনা মহামারির মধ্যে যখন সারাবিশ^ স্থবির হয়ে পড়েছিল, তখন সমগ্র দুনিয়াকে স্বাভাবিক রাখতে অগ্রণী ভূমিকায় অবতীর্ণ হয় ডিজিটাল প্রযুক্তি। মানুষ অফিস আদালতের সব কাজ করেছেন অনলাইনে জুম, গুগলমিট ব্যবহার করে। বেড়েছে উদ্যোক্তা, পরিবর্তনের হালে এসেছে পানি। এই পরিবর্তনেরই আরেক দৃষ্টান্ত হচ্ছে শিক্ষার্থীদের প্রোফাইল তৈরি প্রকল্ ‘এর মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইউনিক আইডি (ইউআইডি) প্রদান। বিদ্যালয় পর্যায়েই একজন শিশু শিক্ষার্থী পাবে ইউনিক আইডি (ইউআইডি) এবং তাকে প্রদান করা হবে আইডি নম্বর, যা বাংলাদেশের একজন নাগরিক ভোটার তালিকায় নিবন্ধিত হবার পরেই পেত, সেটি সে পাবে বিদ্যালয় থেকেই। প্রাথমিক শিক্ষা পর্যায়ে প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ১৬৪০৪ দশমিক ৬৬ টাকা ধরা হয়েছে।
ইউনিক আইডি
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রকল্পটি শুরু করে ২০১৯ খ্রিষ্টাব্দের ১ মার্চ এবং প্রকল্পটি শেষ হবে চলতি বছরের ৩১ ডিসেম্বর। তথ্য সংগ্রহ ও এন্টি করছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। এতে করে নির্ভুল তথ্য পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। কারণ প্রতিটি শিক্ষার্থীর তথ্য এন্ট্রির পর তিন ধাপে তা যাচাইয়ের পর অনুমোদন পাবে। এতে করে জন্মনিবন্ধন ও ভোটার আইডিতে যেসব ভুলের কারণে ভোগান্তিতে পড়তে হয়, একজন নাগরিককে সেটা থেকে মুক্তি পাবে সাধারণ জনগণ, বাড়বে নাগরিক সেবা। এর মাধ্যমে প্রথম পর্যায়ে ২ কোটি ১৭ লাখ এবং পরবর্তীতে আরো ৭০ লাখ শিক্ষার্থীর প্রোফাইল তৈরি করে ইউনিক আইডি (ইউআইডি) প্রদান করা হবে যা পরবর্তীতে বাংলাদেশ নির্বাচন কমিশন ব্যবহার করে ভোটার তালিকা হালনাগাদের কাজে ব্যবহার করবে। এতে করে সরকারের সময় ও অর্থ উভয়ই সাশ্রয় হবে। কেননা আজকের প্রাথমিক বিদ্যালয়ের শিশুই ১০ বছর পরে সম্ভাব্য ভোটার আর ১০ বছর পর তার তথ্য সংগ্রহের বাড়বে বৈ কমবে না।

ভবিষ্যতে এই তথ্যই বিভিন্ন নাগরিক সেবা প্রদানের কাজে ব্যবহার করবে সমাজসেবা অধিদপ্তরসহ বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (বেনবেইস), বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়সহ অন্যান্য দপÍর এসব তথ্য ব্যবহার করার সুযোগ পাবে ফলে নাগরিক সেবা দিতে এবং পেতে সুবিধা হবে সেবা সহজীকরণ হবে।

তথ্য সংগ্রহ ও ডাটা ভেলিডেশনের বিশ^স্ততার জন্য জন্মমৃত্যু রেজিস্ট্রার জেনারেল ও নির্বাচন কমিশনের সাথে চুক্তি স্বাক্ষর করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যেন সত্য ও নির্ভুল তথ্য নিশ্চিত হয়। ইউনিক আইডি (ইউআইডি) ব্যবহার করে শিক্ষার্থীর উপবৃত্তি প্রদান, বই বিতরণ জরিপের তথ্য প্রদানসহ অন্যত্র ভর্তি থেকে শুরু করে বিভিন্ন সেবা প্রদান করা হবে। একটি ইউনিক আইডি (ইউআইডি) থেকে শুধু এক স্থান থেকেই এই সুবিধা নিতে পারবে একজন। ফলে প্রয়োজনের অতিরিক্ত বই উপবৃত্তি প্রদান করতে হবে না। এককথায় রিপিটেশন বন্ধ হবে। ফলে প্রতিবছর কয়েক শত কোটি টাকা বেচে যাবে সরকারের। আর সেই অর্থই সরকার নাগরিক বিভিন্ন সেবায় ব্যয় করতে পারবে সরকার। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ইউনিক আইডি (ইউআইডি) বয়ে আনবে উন্নত নাগরিক সেবা সেটাই আমাদের প্রত্যাশা।

লেখক : মো. সামিউল হাসান, ইন্সট্রাক্টর (কম্পিউটার সায়েন্স) প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট(পিটিআই), গাইবান্ধা

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at ZoomBangla iNews with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Brithi

সব স্কুল-কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা

May 22, 2026, 3:21 PM Asia/Dhaka
জরুরি নির্দেশনা

দেশের সব স্কুল-কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা

May 22, 2026, 9:35 AM Asia/Dhaka
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চবি’তে পূর্বের অব্যবস্থাপনার দায়ের চাপে বর্তমান প্রভোস্ট

May 21, 2026, 9:50 PM Asia/Dhaka
Latest News
Brithi

সব স্কুল-কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা

জরুরি নির্দেশনা

দেশের সব স্কুল-কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চবি’তে পূর্বের অব্যবস্থাপনার দায়ের চাপে বর্তমান প্রভোস্ট

বিকাশ-এর উদ্যোগে আধুনিকায়ন করা হলো সেন্ট যোসেফ স্কুলের লাইব্রেরি

বেরোবি ছাত্রদলের স্মারকলিপি

তিন দফা দাবিতে বেরোবি ছাত্রদলের স্মারকলিপি প্রদান

শিক্ষাপ্রতিষ্ঠান

দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

উপ-উপাচার্য

রাবির নতুন দুই উপ-উপাচার্য হলেন ড. মামুনুর রশীদ ও ড. আব্দুল আলিম

জবি শিক্ষার্থী

জবি শিক্ষার্থীদের বাড়ি যেতে বাস দিল প্রশাসন

বেরোবি

গ্রাফিতি মুছে ফেলা ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বেরোবিতে কর্মসূচি পালন

চবি ছাত্রদল

সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার সাংবাদিক, অভিযুক্ত চবি ছাত্রদল নেতা সাজ্জাদ

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp