Advertisement
Advertisement
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম স্টেশন এলাকায় জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল পৌনে ১১টার দিকে মিনিটের দিকে চাকা লাইনচ্যুত হওয়ার পর থেকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।
জয়দেবপুর জংশনের প্রধান স্টেশন মাস্টার মো. শাহজাহান এ তথ্য নিশ্চিত করেছেন।
শাহজাহান বলেন, ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি ধীরাশ্রম স্টেশনে প্রবেশের সময় ইঞ্জিন লাইনচ্যুত হয়। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে। উদ্ধার কার্যক্রম চলছে। আশা করি দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



