জুমবাংলা ডেস্ক: আজ বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ইতিহাসে আজকের দিনে

Advertisement

ঘটনাবলি:
১৩৮০ – ফ্রান্সের রাজা ষষ্ঠ জর্জ করমুক্তির ঘোষণা দেন।
১৩৮৪ – জাডউইগা পোলান্ডের রাজ্যভার গ্রহণ করেন।
১৮০১ – নিউ ইয়র্ক ইভনিং পোস্টের প্রথম সংস্করণ প্রকাশিত হয়।
১৮২৪ – নিউ ইয়র্ক নগরীর ফিফথ এভিনিউ খুলে দেওয়া হয়।
১৮৬৯ – পোর্ট সৈয়দে সুয়েজ খাল আনুষ্ঠানিকভাবে নৌ চলাচলের জন্য উন্মুক্ত হয়।
১৯০৫ – স্বদেশি আন্দোলনের অনুপ্রেরণায় সরকারি বিদ্যাচর্চা বর্জন আন্দোলনের প্রেক্ষাপটে আশতোষ চৌধুরীর সভাপতিত্বে ‘ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন’ স্থাপিত হয়।
১৯২৩ – অস্বাভাবিক মুদ্রাস্ফীতির পর জার্মানিতে নতুন মুদ্রাব্যবস্থা চালু হয়।
১৯৪৫ – ভিয়েতনামে ফ্রান্সের সেনাদের হামলা শুরুর মধ্য দিয়ে দেশটির জনগণের দীর্ঘ ও রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রাম শুরু হয়।
১৯৪৬ – বিশ্বে প্রথমবারের মত কৃত্রিমভাবে বৃষ্টিপাত সৃষ্টি করা হয়।
১৯৯৩ – জঙ্গিদের আত্মসমর্পণের মধ্য দিয়ে কাশ্মীরে ৩২ দিনের অচলাবস্থার অবসান ঘটে।

জন্ম:
১৭৯৩ – আইরিশ চিত্রকর ফ্রান্সিস ড্যানবির জন্ম।
১৮৯০ – অবিভক্ত ভারতে প্রথম সিরাম ভ্যাকসিন ও পেনিসিলিন প্রস্তুতকারক বিশিষ্ট ভেষজ বিজ্ঞানী ও চিকিৎসক হেমেন্দ্রনাথ ঘোষের জন্ম।
১৮৯৬ – সমাজসেবক ও দানবীর রনদা প্রসাদ সাহার জন্ম।
১৯২২ – নরওয়েজীয় মার্কিন কম্পিউটার আর্কিটেক্ট এবং হাইটেক উদ্যোক্তা জিন আম্‌ডাল জন্মগ্রহন করেন।
১৯৩০ – নাইজিরিয়ার ঔপন্যাসিক ও সমালোচক চিনুয়া আচিবির জন্ম।
১৯৪৫ – গবেষক ও লেখক নরেন বিশ্বাসের জন্ম।

মৃত্যু:
১৮১২ – ‘দ্য টাইমস’ পত্রিকার প্রতিষ্ঠাতা জন ওয়ালটারের মৃত্যু।
১৯৩৪ – বিশিষ্ট মুসলিম চিন্তাবিদ ও ফকীহ আয়াতুল্লাহিল উজমা আব্দুল করিম হায়েরি ইয়াযদি ইরানের কোম নগরীতে মৃত্যুবরণ করেন।
১৯৮৬ – নাট্যকার বিধায়ক ভট্টাচার্যের মৃত্যু।
২০১২- বাংলাদেশী চলচ্চিত্র নির্মাতা এবং অভিনেতা সুভাষ দত্ত মৃত্যুবরণ করেন।

বাংলাদেশি টাকায় আজকের (১৬ নভেম্বর, ২০২৩) মুদ্রা বিনিময় হার

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google