Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home টপ নিউজ ইতিহাসে আজকের (৩০ জুন ২০২৩) এই দিনে
টপ নিউজ

ইতিহাসে আজকের (৩০ জুন ২০২৩) এই দিনে

By rskaligonjnewsJune 30, 20235 Mins Read

জুমবাংলা ডেস্ক: আজ ৩০ জুন ২০১৯, শুক্রবার, ১৬ আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু ঘটনা।

ইতিহাসে আজকের দিনে

Advertisement

ঘটনাবলি :
০৬৫৬ – ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী (রা.) খেলাফত লাভ করেন।
১২৯৪ – সুইজারল্যান্ডের বার্ন থেকে ইহুদিদের বিতাড়ন করা হয়।
১৭৫৫ – ফিলিপাইনে ক্যাথলিক ধর্মাবলম্বী সব চায়নিজ রেস্টুরেন্ট বন্ধ করে দেয়।
১৭৫৭ – বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ-উদ-দৌলা ত্রিশ হাজার সেনা নিয়ে ইংরেজ অধিকৃত কোলকাতা দখল করেন।
১৭৫৭ – নবাব সিরাজ-উদ-দৌলা স্বীয় পত্নী ও কন্যাসহ পালিয়ে যাবার সময় পথিমধ্যে রাজমহলে রাত কাটাতে গিয়ে তিনি ধরা পড়েন।
১৭৭২ – বাংলাদেশের রংপুরে ফকির মজনু শাহ জেহাদ শুরু করেন।
১৮৫৫ – ব্রিটিশবিরোধী সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হয়।
১৮৮৬ – ন্যায়বান গভরমেন্ট দক্ষিণ সাহাবাজপুর পরগনা কোর্ট অব ওয়ার্ডসের শাষনাধীনে গ্রহণ করে বাবু পিতাম্বর বন্ধ্যোপাধ্যায়কে অস্থায়ী ম্যানেজার নির্ধারণ করে দৌলতখায় প্রেরণ করে।
১৮৯৪ – কোরিয়া চীন থেকে স্বাধীনতা পেয়ে জাপানের সহযোগিতা কামনা করে।
১৮৯৪ – লন্ডন টাওয়ার ব্রিজ উদ্বোধন করা হয়।
১৯০৮ – রাশিয়ার সাইবেরিয়ার বৈকাল হ্রদের উত্তর-পশ্চিমের দুর্গম পার্বত্য এলাকা টাঙ্গুস্কায় এক প্রচন্ড শক্তির বিস্ফোরন ঘটে।
১৯১৬ – রাশিয়া ও জাপানের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।
১৯২০ – আয়াতুল্লাহ মীর্যা মোঃ ত্বাক্বী শিরাজীর নেতৃত্বে ইরাকের জনগণ বৃটিশ দখলদারদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রাম শুরু করে।
১৯৩৪ – জার্মানিতে ফ্যাসিবাদী হিটলারের বিরোধীতা করায় প্রায় এক হাজার লোককে হত্যা করা হয়।
১৯৩৭ সালে এই দিনে বিশ্বের প্রথম জরুরী টেলিফোন নম্বর, ৯৯৯ লন্ডনে চালু হয়।
১৯৪১ – নাজি গ্রুপের অনুসারীরা ইউক্রেনের স্বাধীনতা ঘোষণা করে।
১৯৫৭ – আওয়ামী লীগের প্রাদেশিক প্রধান, মাওলানা ভাসানী দলের সভাপতি হিসেবে পদত্যাগ করেন।
১৯৬০ – কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র বা জায়ার স্বাধীনতা ঘোষণা করে।
১৯৬৯ – নাইজেরীয় সরকার বায়াফ্রায় পাঠানো রেডক্রসের সব ধরনের সাহায্য বন্ধ করে দেন।
১৯৭১ – ‘নিউইয়র্ক টাইমস’- এর প্রতিনিধি সিডনি শ্যানবার্গকে ঢাকা থেকে বহিষ্কার করা হয়।
১৯৭১ – মুক্তিযোদ্ধারা তিনটি দলে বিভক্ত হয়ে নীলমনিগঞ্জ, হালসা ও আলমডাঙ্গা রেল লাইন বিষ্ফোরকের সাহায্যে উড়িয়ে দিয়ে পাকসেনাদের রেল যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন।
১৯৭৪ – বিশিষ্ট রাজনীতিক ভাষাসৈনিক জাতীয় লীগ প্রধান জনাব অলি আহাদ বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক হন।
১৯৭৯ – সুদানের জেনারেল ওমর আল বাশীর অভ্যন্তরীন সংকটের সম্মুখীন সুদানের সাদেক আল মাহদীর সরকারকে ক্ষমতাচ্যুত করেন।
১৯৯১ – দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদী শাসনের অবসান ঘটে।
১৯৯৩ – ভারতে বাবরী মসজিদ ভাঙ্গার প্রতিবাদে ঢাকার বায়তুল মোকাররম মসজিদ থেকে লাখো জনতা অযোধ্যা অভিমুখে প্রতীকি লংমার্চ শুরু করেন।
১৯৯৭ – বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মাধ্যমে চীনের কাছে হংকং হস্তান্তর করা হয়।
২০০০ – সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য আইন প্রণয়ন করা হয়।
২০০২ – বিশ্বের সবচেয়ে বড় পাটকল আদমজী জুট মিল বন্ধ করে দেয় বিএনপি জোট সরকার৷
২০০৪ – গণপূর্ত অধিদপ্তর মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র স্থাপন প্রকল্পের নির্মাণ কাজ সম্পন্ন করে।
২০০৮ – র‌্যাব সাইকি ভবনের মালিক পীরজাদা, মহাগুরু, জ্যোতিষ সম্রাট আর ভণ্ড বাবা ড. জীবন চৌধুরীকে গ্রেপ্তার করে ।
২০০৯ – গ্রামীণ মহিলা উন্নয়ন প্রকল্প সমাপ্ত হয়।
২০১১ – বাংলাদেশ সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাশ হয়।

জন্ম :
১৪৭০ – অষ্টম চার্লস, তিনি ছিলেন ফ্রান্সের রাজা।
১৮০১ – ফ্রেডেরিক বাস্টিয়াট, তিনি ছিলেন ফরাসি অর্থনীতিবিদ ও তাত্তিক।
১৮৮৪ – জর্জ ডুহামেল, তিনি ছিলেন ফরাসি লেখক।
১৮৯৩ – হ্যারল্ড জোসেফ ল্যাস্কি, তিনি ছিলেন ব্রিটিশ রাষ্ট্র বিজ্ঞানী।
১৯১১ – চেসোয়াফ মিওশ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী পোলিশ কবি ও লেখক।
১৯১৭ – লিনা হরনে, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী, গায়ক ও ড্যন্সার।
১৯২৬ – পল বার্গ, তিনি নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান প্রাণরসায়নী।
১৯৩৯ – হোসে এমিলিও পাচেকো, তিনি ছিলেন মেক্সিকান কবি ও লেখক।
১৯৪৩ – আহমদ ছফা, তিনি ছিলেন বাংলাদেশি লেখক, কবি ও সমালোচক।
১৯৫৪ – সেরযহ সারগসয়ান, তিনি আর্মেনিয় রাজনীতিবিদ ও ৩য় প্রেসিডেন্ট।
১৯৬৩ – য়ংওইয়ে মাল্মস্টেন, তিনি সুইডিশ গিটারিষ্ট ও গীতিকার।
১৯৬৫ – গ্যারি এন্ড্রু প্যালিস্টার, তিনি সাবেক ইংরেজ ফুটবল খেলোয়াড়।
১৯৬৯ – সনাথ জয়াসুরিয়া, তিনি শ্রীলংকান সাবেক ক্রিকেটার ও রাজনীতিবিদ।
১৯৭৭ – জুস্টো ভিলার, তিনি প্যারাগুয়ের ফুটবলার।
১৯৭৮ – লুসিয়ানা লেওন লুসি, তিনি ছোটবেলা থেকে রাজনীতির মাঠে এবং অসংখ্য তরুণের মনে ঝড় তুলেন ।
১৯৮০ – রায়ান টেন ডেসকাট, তিনি ডাচ ক্রিকেটার।
১৯৮৩ – শেরিল কোল, তিনি ইংরেজ গায়ক, গীতিকার, ড্যন্সার ও মডেল।
১৯৮৬ – ফ্রেডয় গুয়ারিন, তিনি কলম্বিয়ান ফুটবলার।

মৃত্যু :
০৭১৩ – ইমাম জয়নুল আবেদিন, তিনি ইসলামের মহান বার ইমামদের মধ্যে অন্যতম।
১৬৬০ – উইলিয়াম অউগট্রেড, তিনি ছিলেন ইংরেজ মন্ত্রী ও গণিতবিদ।
১৭১৭ – নবাব মুর্শিদ কুলি খান, তিনি ছিলেন ছিলেন বাংলার প্রথম নবাব।
১৮৩৯ – দ্বিতীয় মাহমুদ খাঁ, তিনি ছিলেন তুর্কি সুলতান।
১৯১৭ – দাদাভাই নওরোজি, তিনি ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের প্রথম এশীয় সদস্য।
১৯১৯ – জন উইলিয়াম স্ট্রাট ৩য় ব্যারন রেলি, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিজ্ঞানী।
১৯৩৪ – কার্ট ভন সচলেইচের, তিনি ছিলেন জার্মান জেনারেল, রাজনীতিবিদ ও ২৩ তম চ্যান্সেলর।
১৯৫৭ – দক্ষিণারঞ্জন মিত্র, তিনি ছিলেন লোককথা সংগ্রাহক ও লেখক।
১৯৫৯ – শিশিরকুমার ভাদুড়ী, তিনি ছিলেন খ্যাতনামা নাট্যকার ও অভিনেতা।
১৯৬২ – প্রমীলা নজরুল, তিনি ছিলেন বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের পত্নী ।
১৯৭১ – ভ্লাডিস্লাভ ভোল্কোভ, তিনি ছিলেন রাশিয়ান প্রকৌশলী ও মহাকাশচারী।
১৯৭৪ – এ্যালবার্ট কিং, তিনি ছিলেন মার্টিন লুথার কিং এর মা।
২০০১ – চ্যাট অ্যাটকিন্স, তিনি ছিলেন আমেরিকান গায়ক, গীতিকার, গিটার ও প্রযোজক।
২০০৩ – বাডি হাকেট, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা ও কৌতুকাভিনেতা।
২০০৯ – পিনা বাউসচ, তিনি ছিলেন জার্মান ড্যন্সার, কোরিওগ্রাফার ও পরিচালক।
২০১৪ – পল মাযুরস্কয়, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

আজও সারাদেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
Police

পুলিশের দুই বিশেষায়িত ইউনিটের নাম পরিবর্তনের উদ্যোগ

July 4, 2026
জেনিফার লোপেজ

সারাজীবন মানুষের হৃদয় ভাঙলে পরাজয় আপনারই : জেনিফার লোপেজ

July 2, 2026
মোবাইল সিম

মোবাইল সিমে কর সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব

June 11, 2026

Latest News

Police

পুলিশের দুই বিশেষায়িত ইউনিটের নাম পরিবর্তনের উদ্যোগ

জেনিফার লোপেজ

সারাজীবন মানুষের হৃদয় ভাঙলে পরাজয় আপনারই : জেনিফার লোপেজ

মোবাইল সিম

মোবাইল সিমে কর সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব

পরকীয়া

কক্সবাজারে পরকীয়া সন্দেহে ছেলের সামনে মাকে ছুরিকাঘাতে হত্যা, ৩ নারী আটক

বাংলাদেশি আহত

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত

xiaomi 17t pro

Xiaomi 17T Pro Set for May 28 Debut as Xiaomi Reveals Key 17T Specifications Ahead of Launch

পাচার হয়

প্লেনের ‘ফাঁক-ফোঁকরে’ যেভাবে পাচার হয় স্বর্ণের বড় চালান

থাকবে না বিদ্যুৎ

সোমবার যেসব এলাকায় ৯ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ

দ্বিগুণ

নতুন পে-স্কেলে দ্বিগুণ হতে পারে যাদের পেনশন

বৃষ্টির সম্ভাবনা

আংশিক মেঘলা ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত নেই বৃষ্টির সম্ভাবনা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa