Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home শিক্ষা ক্যাম্পাস ইবিতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
ক্যাম্পাস

ইবিতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

By ABM Mannanমার্চ 26, 20232 Mins Read

Advertisement
নাজিম হোসেন, ইবি প্রতিনিধি:কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাঙালির হাজার বছরের ইতিহাসের নক্ষত্র উজ্জ্বল দিন মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের স্মরণ করে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।

আজ রবিবার (২৬ মার্চ) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এসব কর্মসূচি গ্রহণ করেন।

কর্মসূচির মধ্যে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে শনিবার দিবাগত রাতে গণহত্যায় নিহত এবং মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে কেন্দ্রীয় মসজিদে পবিত্র কুরআন পাঠ অনুষ্ঠিত হয়। এছাড়া ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে রাত ৯ টা হতে ৯.১ মিনিট পর্যন্ত (১ মিনিট) ক্যাম্পাস প্রতীকী ব্লাক-আউট করা হয়।

মাহে রমজানের পবিত্রতা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে ২৬ মার্চ রবিবার সকাল ১১টায় প্রশাসন ভবন চত্বরে গার্ড অব অনারসহ জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া এবং রেজিস্ট্রার (ভারঃ) এইচ. এম আলী হাসান। এছাড়া প্রভোস্টগণ অনুরূপ ভাবে নিজ নিজ হলে পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলন পর্ব শেষে রং বেরং এর বেলুন উড়িয়ে দিনব্যাপি কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

পতাকা উত্তোলন পর্ব শেষে প্রশাসনভবন চত্বর হতে শহিদ স্মৃতিসৌধ পর্যন্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের নেতৃত্বে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে শহিদ স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এসময় সাথে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভারঃ) এইচ. এম আলী হাসান। এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, সহায়ক কর্মচারী সমিতি, সহায়ক টেকনিক্যাল কর্মচারী সমিতি, সাধারন কর্মচারী সমিতি, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বঙ্গবন্ধু পরিষদ ইবি শাখা, প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম, বঙ্গবন্ধু পরিষদ(শিক্ষক ইউনিট), সকল আবাসিক হল ও বিভাগ, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্রমৈত্রী, বিএনসিসি, রোভার স্কাউটস গ্রুপ, রোটার‌্যাক্ট ক্লাব ইবি, ইবি থানা, ও ইবি ল্যাবরোটরী স্কুল এন্ড কলেজের কোমলমতি শিক্ষার্থীবৃন্দ।

পুস্পস্তবক অর্পণ শেষে মহান মুক্তিযুদ্ধেন বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১মিনিট নিরবতা পালন এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব আ স ম শোয়াইব আহমদ। এছাড়া মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহিদদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে এবং হল মসজিদসমূহে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
ABM Mannan

    Related Posts
    জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী

    শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী: বেরোবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

    মে 31, 2026
    CU

    বান্ধবীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক চবি ছাত্রদল নেতাকে বহিষ্কার

    মে 24, 2026
    বেরোবি

    ঈদের দিনে আবাসিক শিক্ষার্থীদের বিশেষ খাবার দিচ্ছে বেরোবি

    মে 24, 2026
    Latest News
    জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী

    শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী: বেরোবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

    CU

    বান্ধবীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক চবি ছাত্রদল নেতাকে বহিষ্কার

    বেরোবি

    ঈদের দিনে আবাসিক শিক্ষার্থীদের বিশেষ খাবার দিচ্ছে বেরোবি

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

    চবি’তে পূর্বের অব্যবস্থাপনার দায়ের চাপে বর্তমান প্রভোস্ট

    বেরোবি ছাত্রদলের স্মারকলিপি

    তিন দফা দাবিতে বেরোবি ছাত্রদলের স্মারকলিপি প্রদান

    বেরোবি

    গ্রাফিতি মুছে ফেলা ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বেরোবিতে কর্মসূচি পালন

    চবি ছাত্রদল

    সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার সাংবাদিক, অভিযুক্ত চবি ছাত্রদল নেতা সাজ্জাদ

    বেরোবি

    মামলা ও কারাবরণ: আলোচনায় বেরোবির ৫ উপাচার্য

    স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা

    বেরোবিতে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

    প্রফেসর ড. আনিসুর রহমান

    বেরোবির নতুন উপাচার্য ঢাবির মার্কেটিং বিভাগের প্রফেসর ড. আনিসুর রহমান

     

    Inews

    ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa