পম্পেও

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আমেরিকার টেবিলে সব অপশন রয়েছে বলে আবারো হুমকি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। খবর পার্সটুডে’র।

ইহুদিবাদী ইসরাইলের দৈনিক পত্রিকা ‘জেরুসালেম পোস্ট’কে দেয়া সাক্ষাৎকারে তিনি এই হুমকি দিয়েছেন। তিনি, বলেন গত চার বছর ধরে ইরানের বিরুদ্ধে আমেরিকা এই নীতি অনুসরণ করে এসেছে এবং এই নীতির পরিবর্তন হওয়ার কোনো কারণ নেই।

মাইক পম্পেও বলেন, “আমার মূল্যায়ন এবং ইতিহাস তাই বলবে যে, আমরা এ ব্যাপারে খুবই সফল হয়েছিলাম।”

ইরানবিরোধী ট্রাম্প প্রশাসনের নীতির কথা উল্লেখ করে পম্পেও বলেন, “আমি স্মরণ করতে পারি ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণের শুরুর দিকে আমরা পরমাণু সমঝোতা থেকে বের হয়ে গিয়েছিলাম এবং তখন বিশ্ব বলেছিল ইরানের বিরুদ্ধে শুধু আমেরিকার চাপ কার্যকর হবে না। কিন্তু এই চাপের কারণে ইরান বিশ্বব্যাপী ক্ষতিকর তৎপরতা কমাতে বাধ্য হয়েছে। এর মধ্যে একটি হলো ইরান আন্তর্জাতিক অঙ্গন থেকে কোন অর্থের চালান গ্রহণ করতে পারবে না। এটি আগের যে কোনো সময়ের চেয়ে সম্পূর্ণভাবে ভিন্ন ছিল এবং এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের কাছে বার্তা গেছে।”

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইরানের বিরুদ্ধে এমন সময় এই হুমকি দিলেন যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিদায় নিতে যাচ্ছে এবং পম্পেও নিজেও বিদায় নেবেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.