আসন্ন পবিত্র ঈদুল আজহা কবে উদযাপিত হতে পারে, সে বিষয়ে পূর্বাভাস দিয়েছে পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো।

সংস্থাটি জানিয়েছে, আগামী ১৭ মে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। চাঁদ দেখা গেলে পাকিস্তানে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে দেশটির কেন্দ্রীয় রুইয়াত-ই-হিলাল কমিটি।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১২ মে) দেওয়া এক বিবৃতিতে সুপারকো জানিয়েছে, ১৪৪৭ হিজরির জিলহজ মাসের নতুন চাঁদের জন্ম হতে পারে আগামী ১৭ মে রাত ১টায়।
সংস্থাটির তথ্যমতে, ওই দিন সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে প্রায় ১৮ ঘণ্টা ৩০ মিনিট। এ ছাড়া পাকিস্তানের উপকূলীয় এলাকায় সূর্যাস্ত ও চাঁদ অস্ত যাওয়ার মধ্যে প্রায় ৬০ মিনিটের ব্যবধান থাকতে পারে।
এসব জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য বিশ্লেষণ করে সুপারকো বলছে, আবহাওয়া অনুকূলে থাকলে ১৭ মে সন্ধ্যায় জিলহজের চাঁদ দেখার সম্ভাবনা বেশ ভালো। তবে এটি নির্ভর করবে আকাশ পরিষ্কার থাকা ও চাঁদের দৃশ্যমানতার ওপর।
এই হিসাব অনুযায়ী, ১৮ মে থেকে ১ জিলহজ শুরু হতে পারে এবং ২৭ মে পাকিস্তানে ঈদুল আজহা উদযাপনের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ
তবে ইসলামী মাস শুরুর বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে পাকিস্তানের কেন্দ্রীয় রুইয়াত-ই-হিলাল কমিটি। দেশজুড়ে চাঁদ দেখার সাক্ষ্য ও পর্যবেক্ষণের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


