Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home উগান্ডার বাইরে বাকি ১৯ দল কোনগুলো? কারা কীভাবে বিশ্বকাপে?
ক্রিকেট (Cricket) খেলাধুলা

উগান্ডার বাইরে বাকি ১৯ দল কোনগুলো? কারা কীভাবে বিশ্বকাপে?

By Saiful IslamDecember 1, 20233 Mins Read
Advertisement

জিম্বাবুয়ে ও কেনিয়া পারল না, ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিল উগান্ডা। এই প্রথম কোনো আইসিসি বিশ্বকাপে আফ্রিকান দেশটি। নামিবিয়ায় আজ শেষ হওয়া বিশ্বকাপ বাছাইপর্বের আফ্রিকান অঞ্চলের চূড়ান্ত রাউন্ডে সাত দলের মধ্যে স্বাগতিক নামিবিয়ার পর উগান্ডাকে নিয়ে চূড়ান্ত হয়ে গেল আগামী বছরে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দলও।

উগান্ডা গতকাল কেনিয়াকে হারানোর পরই নিশ্চিত হয়ে গিয়েছিল, জিম্বাবুয়ে ও কেনিয়ার বিশ্বকাপে জায়গা করে নেওয়ার সম্ভাবনা ক্ষীণ। গতকাল উগান্ডার জয় আর অন্য ম্যাচে জিম্বাবুয়ের জয়ের পর সমীকরণটা দাঁড়িয়েছিল এরকম, উগান্ডার পয়েন্ট ৫ ম্যাচে ৮, কেনিয়া ও জিম্বাবুয়ের ৫ ম্যাচে ৬। শেষ দিনে আজ কেনিয়া ও জিম্বাবুয়ে মুখোমুখি হয়েছিল, আর উগান্ডা নেমেছিল রুয়ান্ডার সামনে। সেই রুয়ান্ডা, যারা এবারের বাছাইপর্বে একটা ম্যাচও জেতেনি। শেষ পর্যন্ত রুয়ান্ডাকে গুঁড়িয়ে উগান্ডা বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে ফেলল, জিম্বাবুয়ে-কেনিয়া ম্যাচ হয়ে পড়ে অর্থহীন।

তা উগান্ডাকে নিয়ে ২০ দল যে নিশ্চিত হলো বিশ্বকাপের, সে পথে কোন দল কীভাবে উঠেছে?

প্রথমত, স্বাগতিক হিসেবে দুটি দেশের জায়গা নিশ্চিত হয়ে গিয়েছিল। আগামী বছর জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ যে হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ দুই দেশ মিলিয়ে। ফলে, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপে খেলা-না খেলা নিয়ে আর শঙ্কা থাকেনি।

পরের আটটি জায়গা নিশ্চিত হয়েছে গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ যে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘বাছাইপর্ব’ হিসেবে কাজ করেছে। বাংলাদেশের জন্য সে বিশ্বকাপ অবশ্য প্রাথমিকভাবে শঙ্কা জাগিয়েছিল। কারণ, বিশ্বকাপের সেরা আট দল সরাসরি জায়গা পেত বিশ্বকাপে, বাংলাদেশ সেখানে সেরা আটে জায়গা করে নিতে পারেনি। সেরা আট দল ছিল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।

তবে বিশ্বকাপে ব্যর্থতাজনিত শঙ্কার মধ্যেই বাংলাদেশের জন্য সুখবর নিয়ে এসেছিল র‍্যাঙ্কিং। স্বাগতিক দুই দল ও গত বিশ্বকাপের আট দলের পর আইসিসি দুটি জায়গা বরাদ্দ রেখেছিল র‍্যাঙ্কিংয়ে এরপরের সেরা দুই দলের জন্য। সে সুযোগে বাংলাদেশ ও আফগানিস্তান পেয়ে যায় বিশ্বকাপের টিকিট।

বাকি রইল আটটি জায়গা, সে জন্য অবশ্য দলগুলোকে লড়াই করতে হয়েছে। পাঁচটি অঞ্চলের বাছাইপর্বের মধ্যে এশিয়া, ইউরোপ ও আফ্রিকা থেকে দুটি করে এবং পূর্ব এশিয়া-প্যাসিফিক ও আমেরিকা থেকে একটি করে মোট আটটি দল গেছে বিশ্বকাপে। সেই আট দল কোনগুলো?

গত জুলাইয়ে স্কটল্যান্ডে হয়ে যাওয়া ইউরোপ অঞ্চলের বাছাইপর্ব থেকে জায়গা করে নিয়েছে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।

পূর্ব এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাইপর্ব হয়েছে গত জুলাইয়ে। পাপুয়া নিউগিনিতে অনুষ্ঠিত সে বাছাইপর্ব থেকে জায়গা করে নিয়েছে পাপুয়া নিউগিনি।

আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব হয়েছে সেপ্টেম্বর-অক্টোবরে। সেখান থেকে একটি দল যাওয়ার কথা ছিল, সে দলটি কানাডা।

নেপালে এশিয়া অঞ্চলের বাছাইপর্ব শেষ হয়েছে এই মাসের শুরুর দিকে। সেই বাছাইপর্ব থেকে সেরা দুই দল নেপাল ও ওমান জায়গা পেয়েছে বিশ্বকাপে।

বাকি ছিল আফ্রিকা অঞ্চলের বাছাইপর্ব। নামিবিয়ায় আজই শেষ হওয়া সে বাছাইপর্ব থেকে বিশ্বকাপে জায়গা পাওয়া দুই দলের নাম তো জেনেই গেলেন – নামিবিয়া ও উগান্ডা।

একনজরে ২০ দল:
যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি, কানাডা, নেপাল ও ওমান, নামিবিয়া ও উগান্ডা।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
১৯ cricket উগান্ডার কারা কীভাবে? কোনগুলো? ক্রিকেট খেলাধুলা দল: বাইরে বাকি বিশ্বকাপে
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
বাংলাদেশ

ভারতকে ২–০ গোলে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

February 2, 2026
আর্থিক ধাক্কায়

বিশাল আর্থিক ধাক্কায় আইসিসি, ৬১৫০ কোটি টাকা ক্ষতির মুখে ফেলে দিল পাকিস্তান

February 2, 2026
সানিয়া

এক মাসের বেশি সময় ঘরবন্দি থাকার কারণ জানালেন সানিয়া

February 2, 2026
Latest News
বাংলাদেশ

ভারতকে ২–০ গোলে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

আর্থিক ধাক্কায়

বিশাল আর্থিক ধাক্কায় আইসিসি, ৬১৫০ কোটি টাকা ক্ষতির মুখে ফেলে দিল পাকিস্তান

সানিয়া

এক মাসের বেশি সময় ঘরবন্দি থাকার কারণ জানালেন সানিয়া

আইসিসি

ভারত ম্যাচ বয়কট নিয়ে কড়া বার্তা আইসিসির

Sports

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত

বিশ্বকাপে খেলবে পাকিস্তান

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারতের বিপক্ষে ম্যাচ

পাকিস্তান

টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে তৃতীয়বারের মতো হোয়াইটওয়াশ করলো পাকিস্তান

বিশ্বকাপ

বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

বিশ্বকাপের আম্পায়ার

বিশ্বকাপের আম্পায়ার ও ম্যাচ রেফারিদের তালিকা প্রকাশ আইসিসির, বাংলাদেশের কেউ আছে কী?

বিশ্বকাপ বয়কটে বিপদের সামনে ভারত

বাংলাদেশের বিশ্বকাপ বয়কটে বড় বিপদের সামনে ভারত!

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.