স্পোর্টস ডেস্ক : কলকাতায় এইচআইভি আক্রান্ত শিশুদের সাথে সময় কাটিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

Advertisement
কলকাতা থেকে ৮০ কিলোমিটার দূরের আনন্দগড়ে একটি আশ্রয় কেন্দ্রে শিশুদের সাথে প্রায় পাঁচ ঘন্টা সময় কাটান তিনি। এসময় শিশুদের সাথে খেলায় মেতে ওঠার পাশাপাশি তাদের সাথেই সকালের নাশতা করেন কোহলি।
শিশুদের যেমন উপহার দিয়েছেন বিরাট ঠিক তেমনি কোহলিও ফিরতি উপহার পেয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করা তার ২৫৬ রানের ইনিংসকে স্মরণ করে সমান সংখ্যক গোলাপ দিয়ে তৈরি ফুলের তোড়ায় স্বাগত জানানো হয় ভারত অধিনায়ককে।
এইচআইভি আক্রান্ত এসব শিশুরা থাকবে কলকাতা টেস্টেও। যেখানে ক্রিকেটারদের মাঠে নিয়ে যাওয়ার পাশাপাশি জাতীয় সঙ্গীত গাইবে এসব শিশুরা। প্রথমদিনের বিরতিতে সাবেক ক্রিকেটারদের সাথে ৬ ওভারের ম্যাচ খেলবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



