
ঈশ্বরদী সাবেক চেয়ারম্যান জার্জিস হোসেনের ছেলে সুলতান মাহমুদ বাবু গণমাধ্যমকর্মীদের জানান, তার বাবা গত কয়েকদিন থেকে জ্বর, সর্দিতে ভুগছিলেন। গতকাল সোমবার (২৬ জুলাই) বাবার অবস্থার অবনতি হলে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার বিকেলে তিনি মারা যান। তার মৃত্যুতে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার, বিএনপি নেতা আকরাম আলী খান সঞ্জু, উপজেলা বিএনপির একাংশের আহ্বায়ক সাবেক চেয়ারম্যান জিয়াউল ইসলাম সন্টু সরদার, অপর অংশের আহ্বায়ক আহসান হাবিবসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



