একই মসজিদে টানা ৩৫ বছর ইমামতি, বিদায়বেলায় ১৫ লাখ টাকা সম্মাননা

জুমবাংলা ডেস্ক: মসজিদের ইমামের বিদায়ে বিরল সম্মাননা জানালেন চট্টগ্রাম নগরীর খুলশী কলোনি বায়তুল জান্নাত জামে মসজিদ কমিটি ও এলাকার মুসল্লিরা। টানা ৩৫ বছর একই মসজিদে ইমামতির দায়িত্ব থেকে বিদায়বেলায় হাফেজ মাওলানা গোলাম কিবরিয়াকে নগদ ১৫ লাখ টাকা ও নানা উপহারসামগ্রী দিয়ে এই সম্মাননা দেন তারা।

জানা গেছে, আলহাজ হাফেজ মাওলানা গোলাম কিবরিয়া মাত্র ২৭ বছর বয়সে এই এলাকায় এসে ইমামতি ও এলাকার মক্তবে পড়ানো শুরু করেন। প্রায় তিন যুগ ধরে মসজিদে ইমামের কাজ করার পর ৬২ বছর বয়সে গত ১ জানুয়ারি অবসর নেন।
ইমাম

Advertisement
তাঁর এই অবসরকে অবিস্মরণীয় করে রাখতে বিদায়ি ইমামের হাতে তুলে দেওয়া হয় ১৫ লাখ টাকা ও উপহারসামগ্রী।মসজিদ পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক সাব্বির হান্নান বলেন, ‘উনি টানা ৩৫ বছর আমাদের মসজিদের ইমামতি করেছেন। একজন ইমামের কতই বা বেতন। বিদায়বেলায় আমাদের মনে হলো ইমাম সাহেবকে যথাযথ সম্মান দেওয়া উচিত। এ কারণেই মসজিদ কমিটি ও এলাকাবাসী সবাই মিলে এই উদ্যোগ নিয়েছি। ’

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার থানার চরবাটা গ্রামের মৃত আলহাজ হাফেজ সোলায়মানের ছেলে আলহাজ হাফেজ মাওলানা গোলাম কিবরিয়া। তিনি তিন ছেলে ও তিন মেয়ের বাবা।

শেষদিনে ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন পুলিশ কনস্টেবল মকবুল

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.