গত ১৭ বছরে ফ্যাসিস্টদের দ্বারা শোষিত দলের নেতাকর্মীরা এখন ফ্যাসিজম শুরু করেছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সারাদেশেই নির্বাচনের পর এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা, তাদের বাড়িঘর ভাঙচুর করেছে বিএনপি নেতকর্মীরা। ক্ষমতায় গেলে আরও হামলার হুমকি দিয়েছে। ক্ষমতায় যাওয়ার আগেই বিএনপির এমন আচরণ আগামীর সুশাসনের বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। প্রশাসনের নীরব ভূমিকা নিয়েও ক্ষোভ জানিয়েছে এনসিপি।
ব্রিফিংয়ে এনিসিপির মুখপাত্র বলেন, বিএনপিকে বিজয়ী করার জন্য মেটিকুলাস ডিজাইন করা হয়েছে। ২০০ এর বেশি আসন বিএনপি দেয়ার জন্য নির্বাচনে কারচুপি করা হয়েছে। বেশকিছু আসনে শুরুতেই এনসিপি প্রার্থীরা এগিয়ে ছিলেন। তবে সেসব আসনে প্রশাসনকে ব্যবহার করে ভোট কারচুপি করেছে বিএনপি।
বিএনপি দুই-তৃতীয়াংশ আসন পেয়ে সংবিধান যেকোনো সময় পরিবর্তন করতে পারে, এমন শঙ্কা প্রকাশ করে তিনি আরও বলেন, এ অবস্থায় জুলাই সনদ বাস্তবায়ন হবে কি না, এ নিয়ে আমরা শঙ্কিত। আমাদের দাবি থাকবে বিএনপি ক্ষমতা যাওয়ার পর গণভোটের রায় ও জুলাই সনদ যেন অতিদ্রুত বাস্তবায়ন করে।
অ্যাপের দিন শেষ, ব্রাউজারেই হোয়াটসঅ্যাপে আসছে ভিডিও কলের সুবিধা
বিএনপি ক্ষমতায় এসে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, আমরা চাই সুষ্ঠু গণতন্ত্র চর্চা হোক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


